Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর ফাঁস করেছিলেন সাংবাদিক শফিকুল আলম, পেলেন আন্তর্জাতিক সম্মান

গোটা বিশ্বকে সেদিন সেই খবর দিয়ে চমকে দিয়েছিল ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদমাধ্যম এজেন্স ফ্রান্স-প্রেস বা এএফপি (AFP)।

হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর ফাঁস করেছিলেন সাংবাদিক শফিকুল আলম, পেলেন আন্তর্জাতিক সম্মান

শফিকুল আলম।

শেষ আপডেট: 27 June 2025 22:48

দ্য ওয়াল ব্যুরো: ৫ অগাস্ট, ২০২৪। বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে চলেছে আঁচ করে গোটা বিশ্ব সংবাদমাধ্যমের চোখ ছিল ঢাকার দিকে। দেশের শত শত সংবাদমাধ্যম তো মুখেই ছিল কী ঘটছে জানতে। দুপুরের দিকে খবর আসতে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করবেন বলে গণভবন (Ganabhawan) থেকে রাষ্ট্রপতি ভবনের (Rastrapati Bhawan/Banga Bhawan) উদ্দেশে রওনা হচ্ছেন। টিভির পর্দায়, ডিজিটাল মিডিয়ায় ব্রেকিং নিউজের ছড়াছড়ি। ঘূর্ণিঝড়ের মুখ ঘুরিয়ে বিপরীত অভিমুখে যাত্রার মতোই আচমকা খবর আসে রাষ্ট্রপতি ভবন নয়, গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে দেশ ছেড়ে পালাচ্ছেন।  

গোটা বিশ্বকে সেদিন সেই খবর দিয়ে চমকে দিয়েছিল ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদমাধ্যম এজেন্স ফ্রান্স-প্রেস বা এএফপি (AFP)। পরে জানা যায় সেই আন্তর্জাতিক খবরের সংবাদদাতার নাম শফিকুল আলম (Shafiqul Alam, the Bureau Chief of AFP Dhaka) । তিনি তখন এএফপি-র বাংলাদেশ ব্যুরোর চিফ।

গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া সেই খবর করার জন্য ‘সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া (Society of Publishers in Asia-SOPA) বা সোপা অ্যাওয়ার্ডস ২০২৫’ এএফপি’র সাবেক ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব (Press secretary to the Chief Advisor Md Yunus) । ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার জন্য বড় খবর। বাংলাদেশ বিপ্লব ও শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কভারেজের জন্য ‘সম্মানসূচক স্বীকৃতি’ পেয়েছি।’

প্রসঙ্গত বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সাংবাদিকতাকে সম্মাননা দিতে প্রতি বছর সোপা অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। সেদিনের অনুভূতির কথা জানাতে গিয়ে এই সাংবাদিক বিভিন্ন সময়ে বলেছেন, খবরটা গণভবনেই এক পরিচিত ফোন করে জানিয়েছিলেন। বলাইবাহুল্য, খবরটি গোড়ায় বিশ্বাস করা কঠিন ছিল। সিঙ্গাপুরে এএফপি-র আঞ্চলিক প্রধানকে জানানোর পর তিনিও সাংবাদিকতার রীতি মেনে শফিকুলের কাছে পাল্টা জানতে চেয়েছিলেন, খবরটা যে সত্যি তার প্রমাণ কী?

যে কোনও সাংবাদিকের কাছে সেই মুহূর্ত এক অভাবনীয় পরিস্থিতি। খবর ভুল হলে নিজেকে তো বটেই প্রতিষ্ঠানকেও সমস্যায় জর্জরিত হতে হবে। আবার বিলম্ব হলে অন্য সাংবাদিক পেয়ে ব্রেকিং নিউজের কৃতিত্ব নিয়ে নেবেন। গণভবনের সেই পরিচিত ব্যক্তি সেদিন পরিস্থিতি উপলব্ধি করে শফিকুলকে মেসেজ লিখে পাঠিয়েছিলেন, শেখ হাসিনা ভারতে পালাচ্ছেন। যে কোনও সাংবাদিকের জীবনে এমন সাফল্য, সৌভাগ্য আসে সমাজের সব অংশের সঙ্গে সীমাহীন পরিচয় আর যোগাযোগ রক্ষার মধ্য দিয়ে। কারণ, সাংবাদিকতা আসলে সম্পর্ক বিজ্ঞান। যে সাংবাদিকের যোগাযোগ যত বেশি খবর পাওয়ার সুযোগ, সম্ভাবনা তাঁর তত বেশি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবেও শফিকুলের ভূমিকা ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসাবে দিনরাত এক করে কাজ করছেন,  মত তাঁর ঘনিষ্ঠ মহলের। নিজের কর্ম দক্ষতার জোরে মুখপাত্র থেকে ক্রমে অম্তর্বর্তী সরকারের মুখ হয়ে উঠেছেন তিনি, মনে  করে ওয়াকিবহাল মহল। গুরুত্বপূর্ণ বৈঠকে স্থান করে নিয়ে প্রেস সচিব পদের মর্যাদাও কয়েক গুণ বৃদ্ধি করেছেন শফিকুল। বাংলাদেশের বিগত কোনও সরকারের সময় প্রেস সচিব এই গুরুত্ব ও মর্যাদা পাননি। সরকার তাঁকে সচিব থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে।

অবশ্য প্রেস সচিব হওয়ার পর তাঁর ভূমিকা যেমন বদলে গিয়েছে, সেই সঙ্গে প্রশংসার পাশাপাশি গালমন্দও শুনতে হচ্ছে তাঁকে। এমনকী সমাজমাধ্যমে আক্রমণের শিকার হচ্ছেন তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজনেরা। সম্প্রতি দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের অপকর্ম এবং সেগুলির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান নিয়ে বলতে গেলে রাজনীতির কথা এড়ানো কঠিন। তাই তাঁকে কিছু রাজনৈতিক কথা মাঝেমধ্যে বলতে হয়। তবে রাজনীতিতে যোগদানের কোনও বাসনা নেই। অম্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলেই আবার সাংবাদিকতায় ফিরে যাবেন।


```