Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

বাংলাদেশে ফের ভোটে লড়াই করতে পারবে জামায়াতে ইসলামি, নিবন্ধন বাতিলের আগের রায় খারিজ

বাংলাদেশে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে জামায়াতে ইসলামি দলটিকে নির্বাচন কমিশনে নতুন করে নিবন্ধিত করতে রবিবার রায় দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। 

বাংলাদেশে ফের ভোটে লড়াই করতে পারবে জামায়াতে ইসলামি, নিবন্ধন বাতিলের আগের রায় খারিজ

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 June 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে জামায়াতে ইসলামি (Jamat e Islami) দলটিকে নির্বাচন কমিশনে (Bangladesh election commission) নতুন করে নিবন্ধিত করতে রবিবার রায় দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। হাই কোর্টের রায়ে দলটির নিবন্ধন ২০১৮ সাল থেকে বাতিল ছিল।

রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার রায় দেয়।

জামাতের নিবন্ধন বাতিল করতে ২০০৯ সালে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি। মূলত সাম্প্রদায়িক রাজনীত করার অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল। দলটির মুক্তিযুদ্ধের বিরোধিতা করাও ছিল মামলার আর একটি কারণ।

২০১৩ সালে সেই মামলার দায়ে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আগের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। ২০২৩-এর সেই রায় ঘোষণার সময় জামাতের কোনও আইনজীবী আদালতে ছিলেন না।

জমানা বদলের পর তারা নতুন করে আপিল করে। শেখ হাসিনা সরকারে পতনের মুখে রাজনৈতিক দল হিসাবেও জামাতকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার অল্প দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

ইউনুস সরকার ক্ষমতায় আসার পর জামাত আরও অনেক সুবিধা আদায় করেছে। নেতাদের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা প্রত্যাহার করে নিয়েছে সরকার। আদালতও মুক্তি দিয়েছে বহু জামাত নেতাকে।


```