Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইসলাম রাষ্ট্রীয় ধর্ম নয়, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, ৭২-এর সংবিধান ফেরানোর দাবি হাসিনার মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম (islam) বাংলাদেশের (bangladesh) রাষ্ট্রীয় ধর্ম (state religion) নয় বলে অভিমত জানালেন সেদেশের তথ্যমন্ত্রী মুরাদ হাসান (information minister)। পড়শিদের মৌলবাদের (fundamentalism) দাপট ক্রমশঃ বেড়ে যাওয়া, দুর্গাপুজোর (d

ইসলাম রাষ্ট্রীয় ধর্ম নয়, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, ৭২-এর সংবিধান ফেরানোর দাবি হাসিনার মন্ত্রীর

শেষ আপডেট: 18 October 2021 04:58

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম (islam) বাংলাদেশের (bangladesh) রাষ্ট্রীয় ধর্ম (state religion) নয় বলে অভিমত জানালেন সেদেশের তথ্যমন্ত্রী মুরাদ হাসান (information minister)। পড়শিদের মৌলবাদের (fundamentalism) দাপট ক্রমশঃ বেড়ে যাওয়া, দুর্গাপুজোর (durga puja) সময় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু  হিন্দুদের (minority hindus) ওপর  পরিকল্পিত হামলার প্রেক্ষাপটে অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি। মুরাদ বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ (secular nation) রাষ্ট্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত ১৯৭২ সালের সংবিধান (constitution) ফেরানোর কথা বলেছেন তিনি। বাংলাদেশ ধর্মীয় মৌলবাদীদের অভয়ারণ্য হতে পারে না বলে জানিয়ে মন্ত্রী বলেছেন, আমাদের শিরায় শিরায় মুক্তিযোদ্ধাদের রক্ত বইছে। যে কোনও মূল্যে ১৯৭২ এর সংবিধান ফেরাতে হবে। আমি পার্লামেন্টে বঙ্গবন্ধুর প্রস্তাবিত সংবিধানে ফিরে যাওয়ার দাবি করব। আর কেউ না বলুক, মুরাদ একথা সংসদে বলবেই। মুজিবুরের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে মৌলবাদের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে মুরাদ বলেন, ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম বলে মনে করি না। আমরা ১৯৭২ এর সংবিধানে ফিরে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্লামেন্টে ওই বিল কার্যকর করব। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রবর্তন করা ১৯৭২ সালের সংবিধানে শীঘ্রই ফিরে যাব আমরা। এই বাংলাদেশ এক অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ দেশ। এখানে প্রত্যেকে তাঁর নিজের ধর্ম পালন করবে। সংবিধানে ইসলামকে  রাষ্ট্রীয় ধর্ম হিসাবে অন্তর্ভুক্ত করায়  প্রয়াত সামরিক শাসকদ্বয় হুসেন মহম্মদ এরশাদ ও জিয়াউর রহমানের তীব্র সমালোচনা করে ধর্মের নাম দেশে বিভাজন ঘটানো, হিংসায় প্ররোচনা দেওয়ায় মুরাদ কাঠগড়ায় তোলেন বিএনপি-জামাত জোটকেও। এদিকে বাংলাদেশ পূজা  উদযাপন পরিষদ দুর্গাপূজার সময় বিগ্রহ ভাঙচুর, মন্ডপে মন্ডপে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছে। সংগঠনের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের সাধারণ সম্পাদক ওবেইদুল কাদের আমাদের আশ্বস্ত করে বলেছেন, তারা সব জানেন। তবে কেন অপরাধীরা সাজা পাচ্ছে না! পরিষদের দাবি, তাদের সুরক্ষা  নিশ্চিত করতে  আইন চাই, জাতীয় সংখ্যালঘু কাউন্সিল গড়তে হবে।


```