Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইউনুসের শপথের দিন ৮ অগস্ট 'নতুন বাংলাদেশ' দিবস পালনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাধারণ অধি শাখা বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। 

ইউনুসের শপথের দিন ৮ অগস্ট 'নতুন বাংলাদেশ' দিবস পালনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

শেষ আপডেট: 25 June 2025 22:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর তিনদিনের মাথায় ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মহম্মদ ইউনুস। এখন প্রতি বছর ওই দিনটি 'নতুন বাংলাদেশ' দিবস হিসেবে উদযাপন করবে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাধারণ অধি শাখা বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব তানিয়া আফরোজের জারি করা নির্দেশিকায় বাংলাদেশ সরকারের সমস্ত অফিস এবং দূতাবাসগুলিতে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালনের কথা বলা হয়েছে।

গত বছর কোটা বিরোধী আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ইউনুস সরকার ওই দিনটি আবু সাঈদ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আবু সাঈদ সেদিন পুলিশের সামনে বুক উঁচিয়ে দাড়িয়েছিল। তবে পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে কি না তা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন ওঠে। আলাদা করে আবু সাঈদের মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই তদন্ত আর এগোয়নি।

তবে সরকারের শপথের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে উদযাপনের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দলগুলি এই সিদ্ধান্তে বিস্মিত। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য জুলাই বিপ্লবকে সম্মান জানাতেই আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।


```