Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেদের ব্যর্থতা পড়শির উপর চাপাবেন না, বাংলাদেশকে সতর্ক করল ভারত, ফের চাইল দ্রুত নির্বাচন

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলে আসছে। নয়াদিল্লির মত হল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দরজা খুলে যাবে। 

নিজেদের ব্যর্থতা পড়শির উপর চাপাবেন না, বাংলাদেশকে সতর্ক করল ভারত, ফের চাইল দ্রুত নির্বাচন

মোদী ও ইউনুস।

শেষ আপডেট: 30 May 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Banhladesh) ফের দ্রুত নির্বাচন চাইল ভারত (India)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal, spokesperson, ministry of foreign affairs) এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারত চায় বাংলাদেশে দ্রুত একটি নির্বাচিত সরকার (elected government) দেশ পরিচালনার দায়িত্ব নিক।

সেই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে নয়াদিল্লির তরফে বলা হয়েছে, তারা যেন নিজেদের ব্যর্থতার দায় ভারতের উপর না চাপায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলি সেখানকার বর্তমান সরকারকেই সমাধান করতে হবে। অজুহাত তৈরি করে সমস্যার সমাধান করা যায় না।

সম্প্রতি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। তার আগে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলগুলির সঙ্গে বৈঠকে ইউনুস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতার পিছনে ভারতীয় আধিপত্যবাদী ক্রিয়াকলাপের প্রভাব আছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের কারণেই গোটা দেশ সংকটে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি।

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচারিত এই খবর সম্পর্কে মতামত দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেছেন, বাংলাদেশের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে সেগুলির মোকাবিলা তাদেরই করতে হবে। তার জন্য বাইরের কারও উপর দোষারোপ করা যায় না।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলে আসছে। নয়াদিল্লির মত হল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দরজা খুলে যাবে। তাৎপর্যপূর্ণ হল, বিএনপিও দেশে দ্রুত নির্বাচন চেয়ে ময়দানে নেমেছে। তারা ডিসেম্বরে ভোট চায়। অন্যদিকে, ইউনুস সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় চেয়েছে ভোটের জন্য। এমনকী একমাত্র বিএনপি-ই ডিসেম্বরে ভোট চায় বলে নাম না করে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।


```