Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের সময় যুদ্ধাস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ বিমান বাহিনীর প্রধানের

ঘরোয়া প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে বারবার দেরি জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। বাড়াতে হবে উৎপাদন ক্ষমতা ও বাস্তব পরিকল্পনা। সতর্কবার্তা বিমানবাহিনীর প্রধানের।

অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনের সময় যুদ্ধাস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ বিমান বাহিনীর প্রধানের

বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং।

শেষ আপডেট: 30 May 2025 07:23

দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর সাফল্য তুলে ধরতে রাজ্য সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশ্ব সফরে গিয়েছেন সাংসদেরা। বিজেপির পাশাপাশি কংগ্রেস-সহ সব দলই সেনাকে অভিনন্দন জানাতে কর্মসূচি পালন করছে। এমন আবহে বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং (Air Chief Marshal Amarprit Singh) ভিন্ন কথা শোনালেন। দেশের শিল্প-বাণিজ্যের শীর্ষ সংস্থা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (Confederation of Indian Industries) সভায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধাস্ত্রের সরবরাহ নিয়ে।

তাঁর কথায়, কোনও যুদ্ধাস্ত্রই সময়ে সরবরাহ করা হচ্ছে না। কিন্তু মনে রাখা দরকার কোনও অপারেশনই বিমান বাহিনীর অংশগ্রহণ ছাড়া সম্ভব হবে না।

যুদ্ধাস্ত্র কেনা নিয়ে চলমান সমস্যা তুলে ধরে তিনি বলেন, অস্ত্রের বরাত দেওয়ার সময় সরবরাহের দিকটি অবহেলিত হচ্ছে। এটা বিচার-বিশ্লেষণ করা হচ্ছে না নির্ধারিত সময়ে সরবরাহ সম্ভব কিনা। বরাত দেওয়ার পর দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ে সেগুলি সেনার হাতে পৌছানো যাবে না। তাঁর প্রশ্ন এমন প্রতিশ্রুতি কেন দেওয়া হচ্ছে যা পূরণ করা সম্ভব নয়!

মনে করা হচ্ছে বিমান বাহিনীর প্রধান হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটিডকে (হ্যাল) (Hindusthan aeronautical Limited-HAL) দেওয়া ৮৩টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (তেজস এমকে ১এ) সরবরাহের বিষয়টি বোঝাতে চেয়েোছেন। ২০২১ সালে এজন্য হ্যালের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি হয়েছিল। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেশ কিছু প্রশিক্ষণ বিমানের বরাতও দিয়েছে বিমান বাহিনী। সেগুলি আগামী সেপ্টেম্বরে সরবরাহ করার কথা হ্যালের।

অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের একাংশের বক্তব্য, বিমান বাহিনীর প্রধান বাহিনীর একট গুরুতর সমস্যার দিক তুলে ধরেছেন। সেনা বাহিনী বহুদিন ধরে এই সমস্যায় ভুগছে। তাদের পারদর্শিতা বৃদ্ধির জন্য সময়ে যুদ্ধাস্ত্র সরবরাহ জরুরি। কারণ সেগুলি হাতে পেলে প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করতে হয়। শক্রুপক্ষের কৌশলকে বানচাল করার জন্য দীর্ঘ প্রশিক্ষণ জরুরি। যুদ্ধ বিমানের পাইলট রাতারাতি তৈরি করা যায় না। অনেক পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে প্রথম উপযুক্ত এয়ারম্যান বাছাই করতে হয়।

বিমান বাহিনীর প্রধান বলেন, আমাদের শুধু যুদ্ধাস্ত্র ভারতে তৈরির কথা বিবেচনা করলে চলবে না। সেগুলির ডিজাইন তৈরি এবং উন্নত করাও আমাদের লক্ষ্য হওয়া দরকার। তাঁর কথায়, দেশিয় অস্ত্র ব্যবহারে বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। তবে এই ক্ষেত্রে অগ্রগতির জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে সেনা বাহিনীর বোঝাপড়া আরও স্পষ্ট ও গভীর হওয়া দরকার।


```