
শেষ আপডেট: 7 March 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: প্রতিকূল অবস্থার মধ্যে দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর (Sheikh Mujibur Rahman) রহমানকে স্মরণ করল আওয়ামী লিগ (Awami League)। শুক্রবার, ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের এক ঐতিহাসিক দিন।
ওই দিন ঢাকার রেসকোর্স ময়দানের ভাষণে বঙ্গবন্ধু আওয়াজ তুলেছিলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।(fight this time for liberation, fight this time for freedom)।
গত বছর পর্যন্ত বাংলাদেশ সরকার দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করত। এবার সরকারি ছুটি বাতিল করা হয়। বাতিল হয় সরকারিভাবে দিনটি উদযাপন।
দিনটির স্মরণে আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে বাণী দিয়েছেন। আওয়ামী লিগ কিছু জায়গায় মুজিব স্মরণের আয়োজন করে। তবে পুলিশ-সেনার ধরপাকড়ের ভয়ে কর্মীদের মুখ ঢাকা ছিল।
বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা রংপুরে আওয়ামী লিগ, ছাত্র লিগ ও কৃষক লিগ মুজিব স্মরণের আয়োজন করে। স্থানীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেন।
রংপুর সহ বহু জায়গায় রক্তদান করে আওয়ামী লিগের নেতা কর্মীরা। তবে রক্তদানকারীদের মুখ আড়াল করা হয় গ্রেফতারের ভয়ে। শেখ হাসিনার অভিযোগ অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৫০ হাজারের বেশি আওয়ামী লিগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।