Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ মনে করছেন, পরবর্তী প্রধানমন্ত্রী তারেক, দৌড়ে পিছিয়ে পড়ছে জামাত

সমীক্ষায় বলা হয়েছে, এখন ৪৭ শতাংশের বেশি মানুষ বিএনপির চেয়ারম্যান (BNP Chairman) তারেক রহমানের প্রধানমন্ত্রী (Bangladesh PM) হওয়ার সম্ভাবনা দেখছেন। 

বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ মনে করছেন, পরবর্তী প্রধানমন্ত্রী তারেক, দৌড়ে পিছিয়ে পড়ছে জামাত

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 23:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক জিয়া (Tarique Zia)। সে দেশের প্রায় অর্ধেক মানুষ এমনটাই মনে করেন বলে এক সমীক্ষায় জানা গিয়েছে।‌ ইনোভেশন কনসাল্টিং নামে একটি বেসরকারি  প্রতিষ্ঠান তাদের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’ প্রকল্পে গত এক দশ মাসে এ নিয়ে তৃতীয় সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল।

তাদের সমীক্ষায় বলা হয়েছে, এখন ৪৭ শতাংশের বেশি মানুষ বিএনপির চেয়ারম্যান (BNP Chairman) তারেক রহমানের প্রধানমন্ত্রী (Bangladesh PM) হওয়ার সম্ভাবনা দেখছেন। ওই সংস্থা জানিয়েছে, তাদের বিগত দুটি সমীক্ষার তুলনায় তৃতীয় সমীক্ষায় সরকার গড়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে বিএনপি এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে বেছে নিয়েছেন অধিকাংশ মতামতদাতা।

সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে আগের জরিপের তুলনায় তৃতীয় দফায় সরকার গড়ার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে জামায়াতে ইসলামী। ওই দলের আমির শফিকুর রহমানকে ২২.৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে পেতে চান।

সমীক্ষাকারী সংস্থাটি এর আগে গত কত বছর মার্চ এবং সেপ্টেম্বরে সমীক্ষা চালিয়েছিল। ‌ওই সময় তারেক জিয়া ছিলেন লন্ডনে রাজনৈতিক নির্বাসনে। তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন। সেইদিন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে স্বাগত জানাতে ঢাকায় জনপ্লাবন দেখা গিয়েছিল। আনন্দচ্ছ্বাসে ভেসেছিলেন ১৭ বছর পর স্বদেশে পা রাখা তারেক রহমান। এর পাঁচ দিনের মাথায় ছন্দপতন ঘটে বিএনপির চেয়ারপারসন তথা দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে।

কোন কোন মহল মনে করছে, তারেক রহমানের (Tarique Zia) স্বদেশ প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার প্রয়াণ বিএনপি'র পালে বাড়তি হওয়া জুগিয়েছে। তারই প্রতিফলন ঘটে থাকতে পারে সমীক্ষা রিপোর্টে।

ওই সংস্থাটি দাবি করেছে, আগের তুলনায় জামাত ইসলামের পক্ষে জনমত হ্রাস পেয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগের ভোটারদের একাংশ বিএনপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বলে সমীক্ষা রিপোর্টে উল্লেখ করেছে ওই সংস্থা।


```