Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে ৫ অভিযোগ করে মার্কিন কর্তার কান ভাঙিয়েছেন ইউনুস

বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানাচ্ছে, মার্কিন এই কর্তাকে ভারতের বিরুদ্ধে চারটি বিষয়ে নালিশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে ৫ অভিযোগ করে মার্কিন কর্তার কান ভাঙিয়েছেন ইউনুস

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 September 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের। একমাস আগে তাঁর নাম চূড়ান্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দিল্লি এসে দায়িত্ব নেওয়ার আগেই আমেরিকার তাঁর সঙ্গে দেখা করে ভারতের বিরুদ্ধে কান ভাঙিয়েছেন মহম্মদ ইউনুস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাঁর সঙ্গে নিউইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানাচ্ছে, মার্কিন এই কর্তাকে ভারতের বিরুদ্ধে চারটি বিষয়ে নালিশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

১. ইউনুসের প্রধান অভিযোগ, বাংলাদেশের পট পরিবর্তনকে ভারত স্বাগত জানায়নি। অথচ, গোটা বিশ্ব দেখেছে, মানুষ রাস্তায় নেমে এসে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। 

২. ভারত বাংলাদেশের জুলাই অগাস্ট বিপ্লবকে ইসলামিক বিপ্লব হিসাবে তুলে ধরছে। অথচ সমাজের সব ধর্ম মতের মানুষ সরকার পরিবর্তনের সংগ্রামে শামিল হয়েছিল।

৩. ভারতীয় মিডিয়া লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নানাভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।

৪. বাংলাদেশে অস্থিরতার মূলে আছেন শেখ হাসিনা। তিনি দিল্লিতে বসে কলকাঠি নাড়ছেন। ভারত সরকার শুধু তাঁকে আশ্রয় দিয়েছে তাই-ই নয়, তাঁর মুখ বন্ধ রাখার কোনও পদক্ষেপ করেনি। ইউনুস মার্কিন কর্তাকে বলেছেন, এই ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদীর সহায়তা চেয়েও পাননি।

৫. ইউনুসের পঞ্চম অভিযোগ ছিল সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার অভিযোগ নয়াদিল্লির আপত্তিতে সার্কের শীর্ষ বৈঠক ২০১৬ সাল থেকে বন্ধ৷ 


প্রসঙ্গত, ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই সার্কের পুনরুজ্জীবন নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে চলতি মার্কিন সফরেও কথা বলেছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে বিশ্ব নেতারা এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সার্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনুস এর আগে তিনবার বিশ্বের তিন শহরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন৷


```