Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হাসিনার রাষ্ট্রপতি' সাহাবুদ্দিন বললেন, স্বাধীনতার ঘোষক মেজর জিয়া, এতদিন বলতেন শেখ মুজিব

শুধু স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কিত মন্তব্যই নয় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভাষণের শুরুতেই শেখ হাসিনা সরকারের জমানাকে কাঠগড়ায় তুলে বলেন দেশে দশকের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসানের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে।‌ নির্বাচন হয়েছে অবাধ ও নিরপেক্ষ।

হাসিনার রাষ্ট্রপতি' সাহাবুদ্দিন বললেন, স্বাধীনতার ঘোষক মেজর জিয়া, এতদিন বলতেন শেখ মুজিব

শেষ আপডেট: 12 March 2026 15:57

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় তথা স্বাধীনতা দিবস। মার্চ মাসকে সেই কারণে স্বাধীনতার মাস বলা হয়ে থাকে। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষক কে এ নিয়ে পুরনো বিতর্ক উসকে দিলেন রাষ্ট্রপতির মহম্মদ সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদিও আওয়ামী লিগের দাবির পাশাপাশি সরকারি বেসরকারি নথিপত্র অনুযায়ী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‌১৯৭১ এর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি পুলিশ ওয়ারলেস মারফত প্রচার করা হয়েছিল। পরে রেডিওতে সেই একই বার্তা বঙ্গবন্ধুর তরফে প্রচার করেন তৎকালীন সেনাকর্তা জিয়াউর রহমান। 

তবে জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি দাবি করে আসছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। বৃহস্পতিবার সেই কথাই ভাষণে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। বলাই বাহুল্য সেই ভাষণ সদ্য ক্ষমতাসীন বিএনপি সরকারের লিখে দেওয়া।‌ সরকারি লিখে দেওয়া ভাষণে রাষ্ট্রপতির খুব বেশি কলম চালানোর সুযোগ নেই।

তবে সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে জল্পনা ও কৌতূহলের বাড়তি কারণ হল তিনি আওয়ামী লিগ আমলে দায়িত্ব পাওয়া স্বয়ং শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি। রাজনৈতিকভাবে সাহাবুদ্দিন আওয়ামী লিগের ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি ব্যক্তিগত এবং রাষ্ট্রপতি হিসেবে এতদিন বলে এসেছেন মহান স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শুধু স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কিত মন্তব্যই নয় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভাষণের শুরুতেই শেখ হাসিনা সরকারের জমানাকে কাঠগড়ায় তুলে বলেন দেশে দশকের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসানের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে।‌ নির্বাচন হয়েছে অবাধ ও নিরপেক্ষ।

বাংলাদেশের ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। এই পাঁচ বছর বাংলাদেশ দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে ছিল। অথচ এই দিন জাতীয় সংসদের ভাষণে রাষ্ট্রপতি উল্টো কথা বলেন। তিনি বলেন খালেদা সরকার দায়িত্ব নেওয়ার আগে ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ। সেই সরকার দুর্নীতিতে দেশকে শিখরে নিয়ে গিয়েছিল।

পূর্ব ঘোষণামত রাষ্ট্রপতির ভাষণ এদিন বয়কট করেছে জামায়েত ইসলামী ও এনসিপি সহ বিরোধী জোট।‌ তোমার রাষ্ট্রপতি আওয়ামী লিগ মনোনীত এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ অভিযোগ করে বিরোধীরা তার ভাষণ বয়কট করবে বলে আগেই জানিয়েছিল। যদিও সরকারি লিখে দেওয়া ভাষণ মত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এদিন সম্পূর্ণ উল্টো কথা বলেন। ৪০ মিনিটের ভাষণে তিনি পদে পদে আওয়ামী লিগ ও শেখ হাসিনাকে নানা ক্ষেত্রে দেশের ব্যর্থতার জন্য দায়ী করেন।


```