Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংসদে প্রথম ভাষণে জিয়া, খালেদাকে শ্রদ্ধা তারেকের, মুজিবের নাম মুখে নিলেও অবদান স্মরণ করেননি

বাংলাদেশ সংসদে প্রথমবারের জন্য ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন।

সংসদে প্রথম ভাষণে জিয়া, খালেদাকে শ্রদ্ধা তারেকের, মুজিবের নাম মুখে নিলেও অবদান স্মরণ করেননি

তারেক রহমান

শেষ আপডেট: 12 March 2026 11:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সংসদে প্রথমবারের জন্য ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন।

তারেক রহমান নিজে এই প্রথম জাতীয় সংসদের সদস্য হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ায় তিনি এখন সংসদ দলনেতা। বর্তমানে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকায় সংসদ দলনেতা হিসাবে প্রথম ভাষণ দেন তারেক রহমান।

ভাষণে তিনি তার প্রয়াত পিতা তথা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত মা তথা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একবারের জন্য শেখ মুজিবুর রহমানের নামও উচ্চারণ করেন তারেক রহমান। তবে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকের প্রতি শ্রদ্ধা জানাতে নয়, একটি প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেন তারেক রহমান। 

 

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার নাম মুখে না নিলেও আগাগোড়া ফ্যাসিস্ট শব্দটি ব্যবহার করে গিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লিগ বিরোধীরা‌ গণঅভ্যুত্থানের পর থেকেই ওই দল ও দলনেত্রী হাসিনাকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে আসছে।

অতীতে বাংলাদেশ সংসদে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান, মা খালেদা জিয়া। রাষ্ট্রপতি থাকাকালীন সেনা শাসক হুসেইন মহম্মদ এরশাদও মুজিবের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। এমনকী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক পর্যায়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা শিরোপা দেওয়ার বিষয়েও ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছিলেন। যদিও তাঁর দল ও সরকারের বড় অংশের আপত্তিতে তিনি ওই কাজে আর অগ্রসর হতে পারেননি বলে একাধিক মহলের বক্তব্য।

বৃহস্পতিবার জাতীয় সংসদে তাঁর প্রথম ভাষণে তারেক রহমান ১৯৭১ এর মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ এর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সহ সব ধরনের আন্দোলন সংগ্রামে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তবে নাম নিয়েছেন শুধুমাত্র তাঁর বাবা ও মায়ের। বাংলাদেশের দীর্ঘদিনের রীতি আছে সংসদ অধিবেশনের শুরুতে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রমের ভাষণে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি জাতীয় চার নেতাকে স্মরণ করে থাকেন রাষ্ট্রপ্রধানেরা। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে তার ব্যতিক্রম দেখা গেল

বুধবারই দ্য ওয়াল-এ লেখা হয়েছিল, বাংলাদেশ সংসদে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে সংসদের স্পিকার পথ ছিল শূন্য। কারণ আগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন অন্যদিকে বিগত জমানার ডেপুটি স্পিকার কারাগারে বন্দি। তাঁরা দু'জনেই আওয়ামী লিগের নেতা। প্রধানমন্ত্রীর তারেক রহমান তার ভাষণে বিএনপি'র প্রবীণ নেতা ও পাঁচবারের সাংসদ খন্দকার মোশারফ হোসেনকে সভায় সভাপতিত্ব করার জন্য নির্বাচিত করেন।

সভাপতি তত্ত্বাবধানে এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। ডেপুটি স্পিকার হয়েছেন কায়সার কামাল। দুজনেই বিএনপি'র।

এরপর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। একটু পরে অধিবেশন নতুন করে শুরু হলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তাঁর ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নাম উল্লেখ থাকে কিনা তা নিয়ে তুমুল কৌতূহল আছে সব মহলে।


```