Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে

মাজারের উপর হামলা চালাতে পারে এনসিপি-জামাত-ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী। আওয়ামী লিগ গোপালগঞ্জ-সহ লাগোয়া সব জেলার নেতা-কর্মীদের এই মর্মে সতর্ক করেছে।

মুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে

বাংলাদেশের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর তথা সমাধিস্থল

শেষ আপডেট: 15 July 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জুলাই-অগস্ট আন্দোলনের বর্ষপূর্তিতে (Anniversary of Julu-August movement in Bangladesh) দেশব্যাপী দযাত্রা শুরু করেছে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের হাতে তৈরি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (NCP)। তাদের মিছিলে, সভায় ভিড় জমাতে হাজির থাকছে জামায়াতে ইসলামি (Jam-e-Islami) ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির (Chhatra shibir)। গোপালগঞ্জ (Gopalganj) জেলার টুঙ্গিপাড়ায় (Tungipara) রয়েছে জাতির পিতা ও দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার (Shrine of Sheikh Mujibur Rahaman) । যেটি একটি জাতীয় সৌধ।

সেই মাজারের উপর হামলা চালাতে পারে এনসিপি-জামাত-ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী। আওয়ামী লিগ গোপালগঞ্জ-সহ লাগোয়া সব জেলার নেতা-কর্মীদের এই মর্মে সতর্ক করেছে। দলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

হামলার চেষ্টার এই ধরনের যে কোনও প্রচেষ্টা রুখে দিতে পাল্টা প্রস্তুতি নিয়েছে আওয়ামী লিগ। তৈরি হাসিনার ক্যাডাররা (Hasina cadre)। যাদের পোশাকি নাম মুজিব বাহিনী। হামলার চেষ্টা হলে সশস্ত্র এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে, এমনটাই পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে মুজিব-হাসিনার দল।

তবে সোম ও মঙ্গলবার দলের তরফে সেনা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে বঙ্গবন্ধুর মাজার রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আর্জি জানানো হবে। আওয়ামী লিগের এক নেতার কথায়, আমরা অশাম্তি চাই না। তবে বঙ্গবন্ধুর মাজারে কেউ টোকা দিলে রক্তগঙ্গা বয়ে যাবে। স্বভাবতই ওই দিন বড় ধরনের অশান্তির আশঙ্কা করা হচ্ছে। আওয়ামী লিগ নেতারা জানিয়েছেন, তাদের কাছে খবর, গোপালগঞ্জ শুধু নয়, খোদ টুঙ্গিপাড়া এবং আশপাশের জেলাগুলিতে এনসিপি-জামাত-শিবির-বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের মাজারটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় মাজারে সেনা-পুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লিগের ক্যাডারদের নজর রয়েছে।

<strong>২০২১-এ বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিবের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা</strong>

গোপালগঞ্জই শুধু নয়, আশপাশের বহু জেলা এখনও আওয়ামী লিগের মুক্তাঞ্চল। প্রতিটি মহল্লায় দলের সশস্ত্র ক্যাডাররা আছে। হামলা হলে গণ প্রতিরোধ হবে। গত বছর ৫ অগস্ট গণ অভ্যুত্থানের দিন মিলিটারিকে ঘিরে নিয়েছিল স্থানীয় জনতা। সেনাকে তারা বাধ্য করে জামাত-বিএনপির সন্ত্রাস বন্ধে সক্রিয় হতে।

আওয়ামী লিগ গোপন বার্তায় দলের নেতা-কর্মীদের বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এটি শুধু একটি মাজার নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি (NCP) ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র ২০২৫ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুর মাজার এলাকায় নাশকতার পরিকল্পনা করছে,

বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, NCP দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। যুদ্ধাপরাধী জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে।

অন্যদিকে, ওই প্রেক্ষাপটে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার গোপালগঞ্জ জেলাকে জনশূন্য করতে উদ্যোগ নিয়েছে। এই পরিস্থিতিতে আমরা জাতির পিতার মাজারকে কেন্দ্র করে নিচের উদ্যোগগুলো নেওয়ার আহ্বান জানাই। * টুঙ্গিপাড়ায় নিরাপত্তা সেনা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও উপস্থিতি নিশ্চিত করা। * স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের অংশগ্রহণে গণপ্রতিরোধ গড়ে তোলা। * এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


```