মামলায় মূল আসামি করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সোলায়মান সেলিম। যাঁকে খুনের মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, তিনি দিব্যি বেঁচে আছেন!
শেষ আপডেট: 31 May 2025 08:53
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে পুলিশ গিয়েছে খুনের মামলার তদন্ত করতে (police stated investigation of a murder case) । পরিবারের লোকজনকে ডেকে কথা শুরু করতে এক ব্যক্তি বলেন, ‘আপনারা কার খুনের ঘটনার তদন্ত করতে এসেছেন। আমিই তো সোলায়মান সেলিম। কে বলল আমি খুন হয়েছি। এই তো আমি বেঁচে আছি।’
সেলিমের কথায় হতভম্ব পুলিশ সেলিমের বড় ভাইয়ের খোঁজ করে। মামলার কাগজপত্র অনুযায়ী তিনিই মামলাকারী। সাক্ষীদের দু’জনও সেলিমের আপন ভাই। থানায় দায়ের করা অভিযোগে তিন ভাই বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের ভাই সোলায়মান সেলিমকে খুন করেছে আওয়ামী লিগ।
মামলায় মূল আসামি করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া অভিযুক্তদের মধ্যে আছেন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Kader), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) প্রমুখ।
হাসিনা- (Sheikh Hasina) সহ এই নেতাদের বিরুদ্ধে আড়াইশোটির বেশি খুনের মামলা দায়ের হয়েছে। এই জাতীয় বেশিরভাগ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকেই মূল আসামী করা হয়। হাসিনা ও তাঁর দল আওয়ামী লিগ (Awami League) প্রথম থেকেই বলে আসছে, সবই মিথ্যা মামলা (false murder case) । রাজনৈতিক প্রতিহিংসা। এমনই একটি মামলা নিয়ে বাংলাদেশে শোরগোল শুরু হয়েছে।
গত বছর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয় যে রাজধানীতে খুন হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা সোলায়মান সেলিম (Solaiman Selim) । তিনি কাজের সুত্রে ঢাকায় ছিলেন বলে মামলায় উল্লেখ করেন তাঁর বড় ভাই।
সেই মামলায় ঢাকার যাত্রাবাড়ি থানার পুলিশ ময়মনসিংহ পুলিশের কাছে তথ্য চেয়ে পাঠায়। সেই সুত্রে সেলিম জানতে পারেন তিনি খুন হয়েছেন বলে ঢাকায় মামলা হয়েছে।
কেন তাঁর দাদা ভাই খুন হয়েছে বলে ঢাকায় গিয়ে মিথ্যা মামলা করল? ময়মনসিংহের স্থানীয় থানায় এই ব্যাপারে সেলিম একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তাঁকে সত্যিই খুন করে দেহ লোপাট করে দেওয়ার মতলবে তাঁর দাদা ও দুই ভাই এই মামলা করে থাকতে পারে। তারা তিনজনই পলাতক। জমিজমা-সহ পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের গোলমাল দীর্ঘদিনের। গত বছর রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ভাইয়েরা মিলে খুনের মিথ্যা মামলা সাজান।
শুধু ঢাকার যাত্রাবাড়ির খুনের মামলাটিই নয়, এর আগে আরও একাধিক মামলায় দেখা গিয়েছে, মামলাকারী অভিযুক্তদের কাউকে চেনেন না। এমন অনেক মামলাকারী বলেছেন, তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে মাত্র। মামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না। আওয়ামী লিগ বলছে, শেখ হাসিনা-সহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে লক্ষাধিক মামলা দায়ের হয়েছে সেগুলি সবই মিথ্যা।