Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাংলাদেশে গ্রেফতার এবার হাসিনা জমানার সাবেক পুলিশকর্তা, ধৃতদের নাম ঢাকার কথিত শাপলা হত্যাকাণ্ডে

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার (Dhaka) মতিঝিলে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান 'অপারেশন ফ্ল্যাশ আউট'-এ এই অফিসারের ভূমিকা নিয়ে তখনই অভিযোগ উঠেছিল।

বাংলাদেশে গ্রেফতার এবার হাসিনা জমানার সাবেক পুলিশকর্তা, ধৃতদের নাম ঢাকার কথিত শাপলা হত্যাকাণ্ডে

গ্রেফতার এবার হাসিনা জমানার সাবেক পুলিশকর্তা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 March 2026 09:12

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) হাসিনা জমানায় নানা ঘটনায় অভিযুক্ত অফিসারদের গ্রেফতার অভিযান অব্যাহত। ‌ঢাকা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বেশি রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় নাম থাকায় এই অফিসারকে গ্রেফতার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। ‌

তবে আব্দুল জলিল মণ্ডলের বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি ঢাকায় ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডে (Shapla Chattar massacre) জড়িত ছিলেন। পাবনার বাসিন্দা এই অফিসার এক সময় ঢাকা মহানগর পুলিশ বং র‍্যাবের উপ-মহা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।‌

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার (Dhaka) মতিঝিলে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান 'অপারেশন ফ্ল্যাশ আউট'-এ এই অফিসারের ভূমিকা নিয়ে তখনই অভিযোগ উঠেছিল।

শাপলা চত্বরে অবস্থানরত প্রতিবাদকারীদের সরাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তুমুল বিবাদ বাঁধে। ‌হেফাজতে ইসলামের পাশাপাশি জামায়াতে ইসলামী, বিএনপি (BNP) সহ একাধিক দল দাবি করে ওই রাতে কয়েক ঘন্টার মধ্যে কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছে। ‌যদিও হাসিনা সরকার (Hasina Govt) সেই দাবি পুরোপুরি অস্বীকার করে হত্যাকাণ্ডের প্রমাণ দাবি করে। বিরোধীদের বক্তব্য, রাতারাতি মৃতদেহ লোপাট করে দেওয়া হয়।

সরকারি ভাষ্যমতে, সেই রাতে পুলিশ-সহ ১১ জন নিহত হয়। অন্যদিকে হেফাজতে ইসলাম এবং একটি মানবাধিকার সংগঠন দাবি করে মৃতের সংখ্যা এক হাজারের বেশি। অন্যান্য বিরোধী দল দু থেকে তিন হাজার জন নিহত হওয়ার দাবি করেছিল। 

হেফাজতে ইসলামের দাবি ছিল ইসলামের নবী মহম্মদের অবমাননার ঘটনায় ন্যূনতম সাজা মৃত্যুদণ্ড দিতে হবে। এই দাবি আদায়ের গোটা বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ শাপলা চত্বরে (Shapla Chattar) হাজির হয়েছিলেন। ওই একই সময়ে ঢাকায় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন আল বদর আলশামস এবং রাজাকার নেতাদের ফাঁসির দাবিতে পাল্টা অবস্থান-বিক্ষোভ চলছিল। সব মিলিয়ে রাজধানী ঢাকা ছিল অত্যন্ত উত্তপ্ত।

মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকা মহানগর পুলিশের উপ- কমিশনার আব্দুল জলিল মণ্ডলের এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।‌


```