Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দেশে ফিরে মামলা লড়ব’, মত বদলে ঘোষণা হাসিনার, শুনানিতে তাঁকে নির্দোষ বললেন সরকারি আইনজীবী

দু’পক্ষেই সওয়াল করলেন সরকার তথা রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা। একপক্ষ শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে জোরদার সওয়াল করেন।

‘দেশে ফিরে মামলা লড়ব’, মত বদলে ঘোষণা হাসিনার, শুনানিতে তাঁকে নির্দোষ বললেন সরকারি আইনজীবী

শেখ হাসিনা

শেষ আপডেট: 8 July 2025 08:21

দ্য ওয়াল ব্যুরো: দু’পক্ষেই সওয়াল করলেন সরকার তথা রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা। একপক্ষ শেখ হাসিনাকে (Sheikh Hasina, Ex PM of Bangladesh) মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে জোরদার সওয়াল করেন। এই পক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম (Tajul Islam, Chief Prosecutor of International Crimes Tribunal) ।

অন্যদিকে শেখ হাসিনা নির্দোষ বলে দাবি করেন আইনজীবী আমির হোসেন (Amir Hossain, state appointed lawyer for Sheikh Hasina)। ঘটনাচক্রে তিনিও সরকার নিয়োজিত আইনজীবী। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় এভাবেই সরকার নিয়োজিত আইনজীবীদের বিপরীত ভূমিকায় দেখা যায়। ঘটনাচক্রে সোমবার রাতেই এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা ঘোষণা করেন, ‘দেশে ফিরে আদালতের মুখোমুখি হব। মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল।’

হাসিনার এই অবস্থান নতুন। এতদিন, তিনি ও তাঁর দল আওয়ামী লিগ গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মামলাগুলির বিচার বয়কটের কথা বলে আসছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচারকে অবৈধ বলে আওয়ামী লিগ দাবি করে আসছিল। সোমবার রাতের ভাষণে হাসিনা ফের ট্রাইব্যুনালে তাঁর বিচার নিয়ে প্রশ্ন তোলেন। আদালত অবমাননার এক মামলায় ওই ট্রাইব্যুনাল হাসিনাকে ছয় মাস কারাবাসের সাজা ঘোষণা করেছে। আওয়ামী লিগ নেত্রী রায় নিয়ে প্রশ্ন তুলেও অবস্থান বদলে ঘোষণা করেন, দেশে ফিরে মামলার মোকাবিলা করব।

ঘটনাচক্রে এর কয়েক ঘণ্টা আগে হাসিনার সুরেই ট্রাইব্যুনালের শুনানিতে তাঁর হয়ে যুক্তি সাজান সরকার নিয়োজিত আইনজীবী। আসলে ট্রাইব্যনালের আইনে বলা আছে, অভিযুক্ত আইনজীবী দিতে না পারলে সরকার আইনজীবী নিয়োগ করবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার হয়ে মামলা লড়তে ট্রাইব্যুবালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নির্দেশে বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করে।

ট্রাইব্যুনালের শুনানিতে আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ প্রমাণে দীর্ঘ যুক্তির জাল বোনেন। তিনি বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত অপরাধীদের বিচারের জন্য। বর্তমান ট্রাইব্যুনালের তাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শোনার এক্তিয়ার নেই। তিনি বলেন, গত বছর জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা যুদ্ধ ছিল না। ফলে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হতে পারে না। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে এই কথা বলেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী। বিচারপতি জানান, চার্জ গঠন নিয়ে ট্রাইব্যুনাল ১০ জুলাই বৃহস্পতিবার রায় ঘোষণা করবে।


```