Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনা, জয়-সহ ১০০ জনকে কোর্টে হাজির হতে নির্দেশ, সোমবার চার্জ গঠন সাবেক প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Ex PM Sheikh Hasina), তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajib Wajed Joy), মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল (Sayma Wajed Putul) ও বোন শেখ রেহানা (Sheikh Rehana) -সহ একশো জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক। 

হাসিনা, জয়-সহ ১০০ জনকে কোর্টে হাজির হতে নির্দেশ, সোমবার চার্জ গঠন সাবেক প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 7 July 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Ex PM Sheikh Hasina), তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajib Wajed Joy), মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল (Sayma Wajed Putul) ও বোন শেখ রেহানা (Sheikh Rehana) -সহ একশো জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক। তালিকায় রেহানার মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ মোট ১০০ জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের হয় গত বছর ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে (to appear before Dhaka metropolitan court)। ওই মামলায় ঢাকায় পূর্বাঞ্চলে নির্মিয়মান উপনগরীতে প্লট বরাদ্দে অনিয়মনের অভিযোগ করা হয়েছে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজিপ্রেস বা বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে।

এদিকে, সোমবার ঢাকায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (Bangladesh International Crimes Tribunal) মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। ট্রাইব্যুনালের তদন্তকারীরা গতমাসে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের হাতে হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। হাসিনা ছাড়াও এই মামলায় নাম আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তাৎপর্যপূর্ণ হল, সোমবারের শুনানিতে হাসিনার হয়ে মামলা লড়বেন সরকার নিয়োজিত আইনজীবী। চলতি মাসের শেষে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হবে। অপরাধ ট্রাইব্যুনালের আইন মেনে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে।

এদিকে, আওয়ামী লিগ ট্রাইব্যুনালকেই বেআইনি ঘোষণা করেছে। তাদের বক্তব্য, ১৯৭৩ সালের যে আইনে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তাতে মুক্তিযুদ্ধের বিরোধিতা, ষড়যন্ত্র এবং হিংসা ছড়ানোয় দায়ে অভিযুক্তদের বিচার হওয়ার কথা। অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্স জারি করে হাসিনার বিচারের উদ্যোগ নিয়েছে। আওয়ামী লিগ এই বিচার বয়কট করছে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে, যেহেতু, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রহিয়াছে। যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, তারা গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাহাদের আশু গ্রেফতারের সম্ভাবনা নাই।

সেহেতু ১৯৫৮ সনের ক্রিমিনাল ‘ল’ এমেন্ডমেন্ট এ্যাক্ট ৬(১৩) ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হইয়াছে। অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে।

ওয়াকিবহালমহল মনে করছে, জুলাই-অগস্ট বিপ্লবের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে ট্রাইব্যুনাল অতিরিক্ত তৎপরতা শুরু করেছে হাসিনার বিচারের ব্যাপারে। গত সপ্তাহে আদালত অবমাননার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে ছয় মাসের কারাবাসের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল।


```