Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ডিপ্লমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনুকে, মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) স্বস্তি শান্তনু সেনের (Santanu Sen)। মেডিক্যাল কাউন্সিলের (Medical Council) নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। 

ডিপ্লমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনুকে, মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ হাইকোর্টে

শান্তনু সেন

শেষ আপডেট: 7 July 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) স্বস্তি শান্তনু সেনের (Santanu Sen)। মেডিক্যাল কাউন্সিলের (Medical Council) নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। জানিয়ে দিল, লেটার হেডে ডিপ্লমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনুকে। পাশাপাশি মামালকারীকে আবার শুনানির সুযোগ করে দিতে হবে। শান্তনুকে তাঁর বক্তব্য বলার জায়গা দিতে হবে।

ঘটনা হল, বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স দু’বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়ে দিয়েছিল, নামের পাশে আর ‘ডাক্তার’ লিখতে পারবেন না শান্তনু সেন! পারবেন না প্রেসক্রিপশন লিখতেও! কিন্তু সোমবার আদালত জানিয়ে দিয়েছে, লেটার হেডে শান্তনু ডিপ্লমা ফেলশিপ হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ‘ডিগ্রি’ ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা।

দীর্ঘ দিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসাবে ছিলেন শান্তনু। চলতি বছরের শুরুতে মেডিক্যাল কাউন্সিলের সেই সরকারি পদও হারিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে, তার ঠিক আগেই শান্তনুকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

আরজি কর-কাণ্ডের (RG Kar) পর থেকেই শান্তনুর অবস্থান এবং তাঁর নিজস্ব মতামত ঘিরে বিতর্ক দানা বাঁধে। ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে সমর্থন ছিল শান্তনুর। তার পর থেকেই তৃণমূল তাঁর থেকে দূরত্ব তৈরি করে। দলের মুখপাত্রের পদ থেকেও সরানো হয় তাঁকে। চলতি বছরের শুরুতে দলবিরোধী কাজের অভিযোগে শান্তনুকে সাসপেন্ড করে তৃণমূল।


```