Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হ্যাম রেডিওতে ধরা পড়ল সীমান্তে বাংলা, উর্দু, আরবিতে সাংকেতিক কথোপকথন, জঙ্গি তৎপরতার শঙ্কা

গভীর রাতে  সাংকেতিক ভাষায় কথা চলে ভারত-বাংলাদেশ  সীমান্তে।

হ্যাম রেডিওতে ধরা পড়ল সীমান্তে বাংলা, উর্দু, আরবিতে সাংকেতিক কথোপকথন, জঙ্গি তৎপরতার শঙ্কা

শেষ আপডেট: 11 February 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে  সাংকেতিক ভাষায় কথা চলে ভারত-বাংলাদেশ  সীমান্তে। হ্যাম রেডিও এই ধরনের কিছু কথোপকথন রেকর্ড করেছে। সেগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বার্তা আদান-প্রদানকারীরা বাংলা, উর্দু ও আরবিতে সাংকেতিক ভাষায় কথা বলছে। সংবাদ সংস্থা জানিয়েছে, হ্যাম রেডিও কর্তৃপক্ষ বিষয় কেন্দ্রের যোগাযোগ মন্ত্রককে বিষয়টি জানিয়েছে। কেন্দ্রীয় সরকার আকাশবাণীর কলকাতা কেন্দ্রের ইন্টারন্যাশনাল মনিটরিং সেলকে সতর্ক থাকতে বলেছে।

এই ধরনের সন্দেহজনক কথোপকথন প্রথম হ্যাম রেডিওর সিগনাল স্টেশনে প্রথম ধরা পড়ে ডিসেম্বর মাসে, উত্তর ২৪ পরগনার বসিরহাটে। পরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাতেও ধরা পড়ে সাংকেতিক কথোপকথন। রাত ১'টা থেকে ৩'টে পর্যন্ত চলে বার্তা বিনিময়। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। 

বাংলাদেশের চলতি পরিস্থিতির প্রেক্ষিতে সন্দেহ করা হচ্ছে বার্তা প্রেরণকারীরা জঙ্গিগোষ্ঠীর লোক হতে পারে। মাদক ও হুন্ডি ব্যবসায়ীরাও বার্তা বিনিময় করে থাকতে পারে।


```