বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ঢাকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন
.jpeg.webp)
শেষ আপডেট: 8 September 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে দুর্গাপুজোয় পুজো প্রাঙ্গনে মেলা করতে দেওয়া হবে না। বিশেষ অনুমতি সাপেক্ষে এক দুটি দোকান দেওয়া যাবে। তার বেশি নয়।বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ঢাকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, পুজোর সময় মণ্ডপ চত্ত্বরে হওয়া মেলায় মদ, গাঁজা বিক্রি হয়। তাই মেলার করার অনুমতি না দিতে উদ্যোক্তাদের বলা হয়েছে।
বাংলাদেশে মদ, গাঁজার সমস্যাকে দুর্গাপূজার সঙ্গে জুড়ে দেওয়ার প্রবণতা নতুন নয়। অতীতে বাংলাদেশের বহু নেতাই পুজোয় মদ গাঁজা খাওয়া নিয়ে সরব হয়েছেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদাধিকাধীর এমন মন্তব্যে অনেকেই বিরক্ত। হিন্দুদের সংগঠনগুলি মনে করছে এই মন্তব্য একপেশে এবং একটি উৎসরকে কালিমালিপ্ত করার চেষ্টা। সব ধর্মেরই বড় বড় উৎসব অনুষ্ঠানে কিছু মানুষ নেশা করেন। দুর্গাপুজোর সঙ্গে নেশা করার কোনও সম্পর্ক নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে সোমবার দুর্গাপুজোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। রবিবাই আইনশৃঙ্খলা নিয়ে এক বৈঠকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পুজোয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। সেই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুজোয় পর্যাপ্ত পরিমানে নিরাপত্তা থাকবে। সীমান্তে বাড়তি নজর থাকবে বিজিবির। এই সময়ই পুজোকে কেন্দ্র হওয়া মেলায় মদ গাঁজার সমস্যার কথা তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।