Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ঢাকার কাছে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ দুই শিশুসহ আহত ৪, প্রচুর বিস্ফোরক উদ্ধার

 আহতের সংখ্যা আরও বাড়বে বলেই পুলিশের আশঙ্কা। মাদ্রাসাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকার কাছে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ দুই শিশুসহ আহত ৪, প্রচুর বিস্ফোরক উদ্ধার

ঢাকার কাছে মাদ্রাসায় বিস্ফোরণ উদ্ধার বিপুল বিস্ফোরক

শেষ আপডেট: 27 December 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) অদূরে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বড় ধরনের বিস্ফোরণ (Blast) ঘটেছে। ‌পুলিশ জানিয়েছে, দুটি শিশুসহ চারজন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়বে বলেই পুলিশের আশঙ্কা। মাদ্রাসাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবস্থিত উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুফতি হারুন নামে এক ব্যক্তি তিনটি ঘর ভাড়া নিয়ে গত তিন বছর যাবত মাদ্রাসাটি চালাচ্ছিলেন। সেখানে ৫০ জনের মতো পড়ুয়া আছে। শুক্রবার ছুটি থাকায় মাদ্রাসা বন্ধ ছিল। কিন্তু সেখানে কিছু বাচ্চা খেলাধুলা করছিল। স্থানীয় কিছু মানুষও সেখানে ছিলেন।

পুলিশ জানায় মাদ্রাসার ক্লাসরুমে বিস্ফোরণ ঘটে। সেখানেই জড় করা ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। ওই বাড়ির মালিক পারভিন বেগম পুলিশকে জানিয়েছেন মাদ্রাসার নামে ভাড়া নিয়ে সেখানে যে‌অপরাধমূলক কাজকর্ম চলছিল সে ব্যাপারে তিনি পুরোপুরি অন্ধকারে ছিলেন। ‌স্থানীয় পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন বিস্ফোরণ স্থলে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। বিস্ফোরণটি ঠিক কী কারণে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

জনবহুল ওই এলাকায় কীভাবে মাদ্রাসায় বিস্ফোরক জমা করা সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে দেশকে বেআইনি অস্ত্র মুক্ত করার অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ। তারপরও কীভাবে জঙ্গি সন্ত্রাসীরা রাজধানীর অদূরে অবস্থিত মাদ্রাসায় বিস্ফোরক জমা করতে পারল তা নিয়ে প্রশাসনের অন্তরেও প্রশ্ন উঠেছে।


```