Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাংলাদেশে হিন্দু যুবকে পিটিয়ে মারার ঘটনার তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি নয়াদিল্লির

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবিরাম বৈরিতা গভীর উদ্বেগের বিষয়।"

বাংলাদেশে হিন্দু যুবকে পিটিয়ে মারার ঘটনার তীব্র নিন্দা ভারতের, দোষীদের শাস্তির দাবি নয়াদিল্লির

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 December 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের (Bangladesh News) উপর একের পর এক হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত (India)। সম্প্রতি বাংলাদেশের দুই জেলায় দুই হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশমন্ত্রক (MEA)। নয়াদিল্লির অভিযোগ, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে (Bangladesh Violence)।

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবিরাম বৈরিতা গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিক হিন্দু যুবক হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এই অপরাধের সঙ্গে যুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।” একই সঙ্গে তিনি জানান, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বাংলাদেশ যে ‘ভুল ব্যাখ্যা’ তুলে ধরছে, ভারত তা আগেও খারিজ করেছে।

বিদেশমন্ত্রকের দাবি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর প্রায় ২,৯০০টি হিংসার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতেই সম্প্রতি ঘটে যাওয়া দু’টি ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলায়। বুধবার গভীর রাতে ৩০ বছরের হিন্দু যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের দাবি, সম্রাট স্থানীয় এক কুখ্যাত অপরাধী ছিলেন এবং তোলা আদায়ের অভিযোগে এলাকায় গিয়েছিলেন। গ্রামবাসীরা তাঁকে ধরে মারধর করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং তিনি ‘সম্রাট বাহিনী’ নামে একটি গোষ্ঠীর নেতা ছিলেন।

গ্রামবাসীদের অভিযোগ, ওই রাতে সম্রাট ও তাঁর সঙ্গীরা শাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে তোলা আদায় করতে গেলে পরিবারটি চিৎকার শুরু করে। ‘ডাকাত এসেছে’— এমন আওয়াজে স্থানীয় মানুষ জড়ো হয়ে সম্রাটকে মারধর করে।

এর ঠিক কয়েক দিন আগেই ময়মনসিংহ জেলায় আর এক হিন্দু যুবক দীপুচন্দ্র দাস (২৭) গণপিটুনির শিকার হন। পোশাক কারখানার ওই কর্মীকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তাঁকে গাছে বেঁধে আগুন লাগানো হয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন মহম্মদ ইউনুস, তিনি নিন্দা জানিয়ে বলেছেন, ‘নতুন বাংলাদেশে’ সাম্প্রদায়িক বিদ্বেষ বা গণহিংসার কোনও জায়গা নেই। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক কর্মী ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে অশান্তির আবহ। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর এবং রাজনৈতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাও সামনে এসেছে।

এই আবহে বিএনপি নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার দেশে ফেরা নিয়েও মুখ খুলেছে ভারত। বিদেশমন্ত্রকের বক্তব্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া জরুরি। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই প্রেক্ষিতেই দেখা উচিত। রণধীর জয়সওয়াল জানান, ভারতের নজর রয়েছে বাংলাদেশের পরিস্থিতির উপর।

প্রায় ২০ বছর স্বেচ্ছা নির্বাসনের পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন তারেক। ফেব্রুয়ারির নির্বাচনের আগে তাঁর প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে জামাত-ই-ইসলামির রাজনীতিতে ফেরার বিষয় এবং অন্তর্বর্তী সরকারের আমলে বাড়তে থাকা ভারত-বিরোধী সুর নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি।


```