বাংলাদেশের জনপ্রিয় গানের দল জলের (Joler Gaan) গানের অন্যতম সংঘঠক রাহুল আনন্দের (Rahul Anand) ঢাকার বাড়িতে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

বাংলাদেশের জনপ্রিয় গানের দল জলের গানের অন্যতম সংঘঠক রাহুল আনন্দের ঢাকার বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট।
শেষ আপডেট: 20 May 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে প্যারিস (Paris) সফর বাতিল করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, the chief advisor to the Bangladesh interim government)। জুনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে চলেছে রাষ্ট্রসংঘের সমুদ্র বিষয়ক সংগঠনের সম্মেলন (United Nations Ocean Conference)। সেই সম্মেলনে যোগদানের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চেয়েছিলেন ইউনুস। প্যারিসে বাংলাদেশ দূতাবাসের তরফে ফ্রান্স প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রধান উপদেষ্টার ইচ্ছার কথা জানানো হয়েছিল।
সরকারি সুত্রের খবর, ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের প্রস্তাবে রাজি হননি। এই খবর পাওয়ার পর মহম্মদ ইউনুস তাঁর প্যারিস সফর বাতিল করেছেন বলে ঢাকার সরকারি সুত্রের খবর।
কূটনৈতিক মহল ফ্রান্সের প্রেসিডেন্টের সিদ্ধান্তকে মহম্মদ ইউনুস এবং অম্তর্বর্তী সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে। ঢাকার কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা-সহ অন্তর্বর্তী সরকারের একাধিক পদক্ষেপকে ঘিরে আম্তর্জাতিক মহলে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের অভিযোগ মান্যতা পেতে শুরু করেছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটেছে।
ম্যাক্রোঁ ২০২৩-এ ঢাকা সফর করেছেন। সে বছর সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার আগে দু’দিনের সফরে বাংলাদেশে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে।
সেই সফরে বাংলাদেশের জনপ্রিয় গানের দল জলের (Joler Gaan) গানের অন্যতম সংঘঠক রাহুল আনন্দের (Rahul Anand) ঢাকার বাড়িতে যান ফ্রান্সের প্রেসিডেন্ট। গভীর রাত পর্যন্ত রাহুল ও তাঁর দলের গান শোনেন ম্যাক্রোঁ। রাহুল ফ্রান্সের প্রেসিডেন্টকে একটি একতারা উপহার দেন। ম্যাক্রোঁ তাঁকে দেন একটি পেন।
গত বছর শেখ হাসিনা সরকারের পতন এবং ইউনুস জমানা শুরুর পর বাংলাদেশ জুড়ে হওয়া মৌলবাদী তাণ্ডবের সময় রাহুলের ঢাকার বাড়িতেও আগুন দেওয়া হয়। বাড়ি এবং জলের গানের বাদ্যযন্ত্র-সহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনা নিয়ে পরবর্তী সময়ে খোঁজখবর নেয় ঢাকার ফরাসি দূতাবাস। ফ্রান্সের সংবাদমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রচার করে ওই ঘটনা। সে দেশের সমাজমাধ্যমে বহু মানুষ রাহুলের প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় নিন্দায় সরব হন।

ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে ব্যাকুল হয়ে উঠেছেন। বিগত দশ মাসে প্রায় নয়বার বিদেশ সফর হয়ে গেল। একাধিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরমধ্যে তিনি দ্বিপাক্ষিক সফর করেছেন শুধু চিনে। ভারতে দ্বিপাক্ষিক সফরে আসতে চাইলেও নয়াদিল্লির কাছ থেকে সাড়া পাননি বলে কূটনৈতিক মহলের খবর।