Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লিগের আন্দোলনের ভয়ে ইউনুসের বাসভবনের চারপাশে মিটিং-মিছিল নিষিদ্ধ করল ঢাকা পুলিশ

পুলিশের একটি মহলের খবর, আওয়ামী লিগের ঝটিকা আন্দোলন মোকাবিলা করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আওয়ামী লিগের আন্দোলনের ভয়ে ইউনুসের বাসভবনের চারপাশে মিটিং-মিছিল নিষিদ্ধ করল ঢাকা পুলিশ

শেষ আপডেট: 9 June 2025 00:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর অফিস-বাড়ির চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সভা, সমিতি, গণজমায়েত, গণ জমায়েত, মিছিল ও শোভাযাত্রা পুরোপুরি নিষিদ্ধ করল পুলিশ। বরিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মহম্মদ সাজ্জাদ আলি।

ঢাকা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনির্দিষ্টিতকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বলা হয়েছে, প্রধান উপদেষ্টার অফিস-বাড়ি যমুনা এবং পাশ্ববর্তী এলাকায় অবস্থিত হোটেল কন্টিনেন্টাল মোড় কাকরাইল, মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড এলাকায় এই নির্দেশ বলবৎ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে সোমবার রাত থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। ঢাকার পুলিশ কর্তারা একান্তে জানাচ্ছেন, প্রধান উপদেষ্টার বাড়ির চারপাশে যাতে মাছি গলতে না পারে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা।

ঢাকা পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, প্রধান উপদেষ্টার অফিস-বাড়ি এবং আশপাশে আগে থেকেই ১৪৪ নম্বর ধারা বলবৎ আছে। তারপরও কেন নতুন করে নিষেধাজ্ঞার বলবৎ করা হল তার কোনও উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

তবে পুলিশের একটি মহলের খবর, আওয়ামী লিগের ঝটিকা আন্দোলন মোকাবিলা করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ মনে করছে শুধু আওয়ামী লিগ নয়, শেখ হাসিনার অনুগামীরা অন্য দল, সংগঠনের মধ্যে মিশে গিয়ে গেরিলা কায়দায় প্রধান উপদেষ্টার বাড়ি ঘিরে নিতে পারে। আশপাশের রাস্তা ব্লক করে দিতে পারে। এই পরিস্থিতিতে পুলিশ কোনও ঝুঁকি নিচ্ছে না। মাস দুই আগে এই গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে পুলিশ ও সেনাকে সতর্ক করেছিল প্রশাসন। তারপর আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। কিন্তু তারপরও শেখ হাসিনার দলের কয়েকটি মিটিং, মিছিল, সমাবেশ দেখে মানুষ বিস্মিত।

কোনও কোনও মহলের ধারণা, ডিসেম্বরে নির্বাচন চেয়ে পথে নামতে পারে বিএনপিও। দু’দিন আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে জানিয়ে দিয়েছেন ভোট হবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে। ইউনুসের এই ঘোষণার প্রতিবাদ করে কড়া বিবৃতি দিয়েছে বিএনপি।

আর এক মহলের ধারণা, জুলাই ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন জুলাই ঘোষণাপত্র জারির দাবিতে পথে নামার কথা। তারা যাতে প্রধান উপদেষ্টার বাস ভবনের চারপাশে ঘেঁষতে না পারে তারজন্য এই নিষেধাজ্ঞা জারি হল। যদিও আওয়ামী লিগকে নিয়েই দুশ্চিন্তা বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামীকালই অবশ্য প্রধান উপদেষ্টা লন্ডন যাবেন। ফিরবেন ১৩ তারিখ।


```