Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লিগের লকডাউন শুরুর ২৪ ঘন্টা আগেই অনেকটা অচল ঢাকা, সচল রাখতে ময়দানে গোটা বাহিনী

আওয়ামী লিগের লকডাউন শুরুর ২৪ ঘণ্টা আগেই অনেকটা অচল ঢাকা। শহর সচল রাখতে ময়দানে নামানো হয়েছে নিরাপত্তা বাহিনী। হাসিনা-পন্থী দলের আন্দোলন ঘিরে তটস্থ ইউনুস প্রশাসন।

আওয়ামী লিগের লকডাউন শুরুর ২৪ ঘন্টা আগেই অনেকটা অচল ঢাকা, সচল রাখতে ময়দানে গোটা বাহিনী

শেখ হাসিনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 November 2025 21:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লিগের লকডাউন কর্মসূচি ঠেকাতে কোমর বেঁধে নেমেছে মহম্মদ ইউনুসের প্রশাসন। তবে বুধবার দুপুর থেকেই রাজধানী ঢাকা অচল হতে শুরু করে। সন্ধ্যায় রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই কমে যায়। ‌সন্ধা নামার আগেই অফিস কাছারি থেকে লোকজন বাড়ি ফিরে যান। প্রাইভেট কার অন্যদিনের তুলনায় অনেক কম। বিকেল থেকে বাসের সংখ্যাও কমে কমে যায়। ‌ফলে রাজধানীর জনজীবন সচল রাখা এখন ইউনুস প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এদিকে লকডাউন কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সরকারের তরফ থেকে প্রবল চাপ তৈরি করা হয়েছে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিকে এক নির্দেশিকা পাঠিয়ে জনজীবন স্বাভাবিক রাখার পক্ষে অনুষ্ঠান প্রচার করার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক অতীতে এই ধরনের নির্দেশিকা জারির নজির নেই।‌ লকডাউন রুখে জনজীবন স্বাভাবিক রাখতে গোটা রাজধানী নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ‌পুলিশ,  এবং আনসার বাহিনী ছাড়াও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র জওয়ানদের রাজধানীতে মোতায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি সফল করতে ঢাকার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করা সংকল্প নিয়ে ময়দানে নামার কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লিগ। রাজনৈতিক মহলের একাংশের মতে শেখ হাসিনার দলের কর্মসূচি ঠেকাতে সরকারের মরিয়া প্রচেষ্টা থেকে স্পষ্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লিগ যথেষ্ট শক্তিশালী এবং দেশের নানা অংশে তারা রীতিমত সক্রিয়। বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার দিন তারিখ জানাবে। ‌

অন্যদিকে, আওয়ামী লিগের বক্তব্য এই ট্রাইবুনাল বেআইনি এবং শেখ হাসিনা সহ দলের নেতা কর্মীদের সেখানে বিচার হতে পারে না। বৃহস্পতিবার হাজার তারিখ ঘোষণার দিনে তাই ঢাকায় লকডাউন এর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লিগ।


```