Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হাসিনার সুরে অভ্যুত্থানের বিরোধিতা, ‘মুজিব সৈনিক’ ফজলুরকে সোমবারই তাড়াতে পারে বিএনপি

 বিএনপির প্রথমসারির এই নেতা খালেজা জিয়ার উপদেষ্টা হলেও ফজলুর রহমান বরাবর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল। তিনি একমাত্র বিএনপি নেতা যিনি প্রকাশ্যে বলে থাকেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক শেখ মুজিবুর রহমান। 

হাসিনার সুরে অভ্যুত্থানের বিরোধিতা, ‘মুজিব সৈনিক’ ফজলুরকে সোমবারই তাড়াতে পারে বিএনপি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 August 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি (BNP) তাদের প্রবীণ নেতা ফজলুর রহমানকে সোমবারই দল থেকে তাড়িয়ে দিতে পারে। ঢাকার রাজনৈতিক মহলের খবর, শেষ মুহূর্তে স্বয়ং দলের চেয়ারপারসন খালেদা জিয়া হস্তক্ষেপ না করলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সঙ্গে সোমবারই সম্পর্ক ছিন্ন করে দিতে পারে দল। তিনি বর্তমানে খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টাদের একজন। দলের মূল রাশ এখন কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক জিয়ার হাতে। তিনি ফজলুর রহমানকে বহিষ্কারের প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। 

বিএনপির প্রথমসারির এই নেতা খালেজা জিয়ার (Khalida Ziya) উপদেষ্টা হলেও ফজলুর রহমান বরাবর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল। তিনি একমাত্র বিএনপি নেতা যিনি প্রকাশ্যে বলে থাকেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক শেখ মুজিবুর রহমান (Mujibur Rahaman)। তাঁর বার্তাই রেডিওতে পাঠ করেছিলেন জিয়াউর রহমান পরবর্তীকালে যিনি দেশের রাষ্ট্রপতি হন এবং বাংলাদেশে জাতীয়তাবাদী পার্টি অর্থাৎ বিএনপি তৈরি করেন। একদা ছাত্র লিগ, আওয়ামী লিগের সঙ্গে থাকা ফজলুর রহমান কিশোর বয়সে অস্ত্রহাতে মুক্তিযুদ্ধে শামিল হন। ছিলেন মুজিব বাহিনীর অন্যতম সদস্য। স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিব ও ভারতের ভূমিকা নতমস্তকে স্বীকার করেন এই প্রবীণ বিএনপি নেতা। এখনও নিজেকে শেখ মুজিবুর রহমানের সৈনিক বলে থাকেন।

দলের সঙ্গে তাঁর বিরোধের কারণ গত বছরের জুলাই বিল্পব নিয়ে ব্যক্তিগত অবস্থান, যা বিএনপির দলগত অবস্থানের বিপরীত এবং শেখ হাসিনা ও আওয়ামী লিগের বয়ানকেই মান্যতা দেন তিনি। এই অভিযোগে গত শনিবার তাঁকে কারণ দর্শানোর নোটিস ধরায় বিএনপির শীর্ষ নেতৃত্ব। জুলাই বিপ্লব নিয়ে তাঁর বক্তব্যকে উদ্ভট এবং উশৃঙ্খল বলে বর্ণনা করেছে বিএনপি।

ফজলুর রহমান গণ-অভুত্থান এবং হাসিনা সরকারের পতনকে জামাত-ই-ইসলামির ষড়যন্ত্র বলে বর্ণনা করেন। তাঁর কথায়, গণ-অভ্যুত্থান কোনও সাধারণ রাজনৈতিক ঘটনা নয়। বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারী হল ‘কালো শক্তি’ জামায়াত।

একটি টেলিভিশন শো-তে তিনি বলেছেন, ‘যারা ৫ অগস্ট ঘটাইছে, সেই কালো শক্তির নাম হল জামায়াতে ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমরা, যারা ওই এইটার (অভ্যুত্থানের) অভিনয় করছে, ৫ অগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না। তাদের আমি অভিনেতা বলব। সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।’

বিএনপি-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো কারণ দর্শানোর নোটিসে বলা হয়, ‘আপনি জুলাই-অগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই-অগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহিদ হয়েছেন এবং তিরিশ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান করছেন।’


```