Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলা বিএনপি নেতার, অপহরণ করে ভারতে পাঠানো হয় বলে অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের হল।

হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলা বিএনপি নেতার, অপহরণ করে ভারতে পাঠানো হয় বলে অভিযোগ

শেষ আপডেট: 3 June 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina, ex PM of Bangladesh) বিরুদ্ধে এবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International crime tribunal) গুমের (disappearance) অভিযোগ দায়ের হল। অভিযোগকারী বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed, senior BNP leader) । তিনি আওয়ামী লিগ নেত্রী ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal), বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (IGP) বেনজীর আহমেদ-সহ আরও ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের (Tazul Islam, chief prosecutor of the International crime tribunal) হাতে অভিযোগপত্র তুলে দেন তিনি। তাঁর অভিযোগ, ঢাকায় অপহরণের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাঁকে ভারতের মেঘালয়ে (Meghalaya, India) পাঠিয়ে দিয়েছিল।

সালাউদ্দিন আহমেদ গত বছর ১১ অগাস্ট দেশে ফেরেন। মেঘালয় পুলিশ তাঁকে অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতার করে আদালতে পেশ করলে তাঁর জেল হয়। পরে আদালত তাঁকে মুক্তিও দেয়।

এর আগে ২০১৫ সালে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। সালাউদ্দিন আহমেদ তখন অন্তরালে থেকে দলের মুখপাত্রের ভূমিকা পালন করছিলেন। তাঁর স্ত্রী স্বামীকে ফেরানোর দাবি নিয়ে আদালতে লড়াইয়ের পাশাপাশি রাজপথেও নামেন। বিএনপি নেতার অভিযোগ, তাঁর স্ত্রী’র আন্দোলনের চাপে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে ভারতে পাঠিয়ে দেয়। সেখানে তিনি অনুপ্রবেশকারী সাব্যস্ত হন।

অতীতে বিএনপি নেতারা অভিযোগ করতেন হাসিনার সময়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ভারতের পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগসাজস করে অপহৃতদের দেশ ছাড়া করত। সালাউদ্দিন আহমেদ মামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কি না জানা যায়নি। তাঁর বক্তব্য, রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিযোগ দায়ের করতে বিলম্ব হল।


```