বিএনপির প্রথম সারির নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা নজরুল ইসলাম খানের নেতৃত্বে গত পয়লা জানুয়ারি যে ২৭ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছিল তাতে ২৩ নম্বরে নাম ছিল মোস্তাকুর রহমানের।
_0.jpeg.webp)
শেষ আপডেট: 25 February 2026 19:22
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ব্যাংকের গভর্নর (Governor of Bangladesh Bank) করা হল বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে (Md Mostaqur Rahman)। এই প্রথম একজন ব্যবসায়ী দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন তাই শুধু নয় মোস্তাকুর রহমান বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। বিএনপির প্রথম সারির নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা নজরুল ইসলাম খানের নেতৃত্বে গত পয়লা জানুয়ারি যে ২৭ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছিল তাতে ২৩ নম্বরে নাম ছিল মোস্তাকুর রহমানের। 
তিনি বর্তমানে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট ব্যাংকিং সম্পর্ক মূলধন কাঠামো ব্যবস্থাপনা রপ্তানি অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে তারূ দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলে বিএনপি সূত্রে খবর। এছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলির সঙ্গে যুক্ত।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে সরিয়ে দেওয়া হল আহসান এইচ মনসুরকে
বুধবার নতুন গভর্নর হিসাবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার আগে সরিয়ে দেওয়া হয় ড. আহসান এইচ মনসুরকে। তাকে নিয়োগ করেছিল অন্তর্বর্তী সরকার। বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারী ও অফিসারদের বিরোধ চলছিল। বুধবার সেই বিষয়ে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মনসুর। সাংবাদিক সম্মেলন চলাকালীন খবর আসে তাকে সরিয়ে দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সেই খবর শোনা মাত্র তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, 'পদত্যাগ কোনও ইস্যু নয়। আমি এখানে এসেছিলাম সেবা দিতে। আমার দুই সেকেন্ড লাগবে পদত্যাগ করতে।'
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া প্রচলিত ব্যবস্থা। তবে কেন্দ্রীয় ব্যাংকে একজন ব্যবসায়ী এবং দলের নির্বাচনী কমিটির সদস্যকে নিয়োগ দেওয়াঐ নিয়ে অনেকেই বিস্মিত। এর আগে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ ক্রসিকিউটার পর থেকে জামাত ঘনিষ্ঠ তাজুল ইসলামকে সরিয়ে নিয়োগ দেয়া হয়েছে আমিনুল ইসলামকে। তিনি বিএনপির আইনজীবী ছেলের নেতা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলিতে তিনি ছিলেন বিএনপি নেত্রীর আইনজীবী।