Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বুধবার থেকে এপারে মিলবে বাংলাদেশের ইলিশ, মঙ্গলবার শুরু হল রপ্তানি, আসবে ৫ অক্টোবর পর্যন্ত

বুধবার থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ। মঙ্গলবার থেকে রপ্তানি শুরু হয়েছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবারই ইলিশ পৌঁছে যাবে কলকাতার আড়তগুলিতে

বুধবার থেকে এপারে মিলবে বাংলাদেশের ইলিশ, মঙ্গলবার শুরু হল রপ্তানি, আসবে ৫ অক্টোবর পর্যন্ত

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 September 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ। মঙ্গলবার থেকে রপ্তানি শুরু হয়েছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবারই ইলিশ পৌঁছে যাবে কলকাতার আড়তগুলিতে।

বাংলাদেশ সরকার এবার ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনিমতি দিয়েছে। সে দেশের মোট ৩৭টি রপ্তানিকারককে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত কয়েক দফায় ইলিশ আসবে।

বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন স্মরণককালের মধ্যে সবচেয়ে কম। তা সত্ত্বেও দুর্গাপুজোর সময় বিগত বছরগুলির মতো এবারও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুস সরকার। শেখ হাসিনার সরকারের সময়ে চালু ইলিশ কূটনীতি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। বাংলাদেশ সরকার সূত্রের খবর, এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতে ইলিশ রপ্তানির পরামর্শ দিয়েছিলেন তিনি। তাতে সায় দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


```