কলকাতার তুলনায় ঢাকসহ বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি। উৎপাদন কম হওয়ায় মৎস্য চাষীদের মাথায় হাত পড়েছে। তার মধ্যেও ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তকে কূটনৈতিক সৌজন্য ঠিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা হিসেবেই দেখছে পর্যবেক্ষক মহল।

শেষ আপডেট: 8 September 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: ওপার থেকে এবারও পুজোর আগে বাঙালির প্রিয় ইংলিশ (llish Fish) আসছে। বাংলাদেশ সরকার সোমবার পুজোর (Durga Puja 2025) আগে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এক্সপোস্টে একটু আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ (Muhammad Riaz Hamidullah) ।
বাংলাদেশে এবার ইলিশ উৎপাদন হয়েছে স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। কলকাতার তুলনায় ঢাকসহ বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি। উৎপাদন কম হওয়ায় মৎস্য চাষীদের মাথায় হাত পড়েছে। তার মধ্যেও ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তকে কূটনৈতিক সৌজন্য ঠিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা হিসেবেই দেখছে পর্যবেক্ষক মহল।
🇧🇩 Ilish | ইলিশ (Hilsa) coming!#Bangladesh Govt just decided to export the quintessential #fish to #India ahead of #festival seasons, as a mark of enduring 🇧🇩🇮🇳 friendship.#भारत @MEAIndia pic.twitter.com/Q8BSYbMdIA
— Riaz Hamidullah (@hamidullah_riaz) September 8, 2025
মহম্মদ ইউনুসের সরকার এর আগে বাংলাদেশের সুস্বাদু আম পাঠিয়েছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অসম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদদের। শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া আম ও ইলিশ কূটনীতি ইউনুস সরকারও বজায় রেখেছে। কূটনৈতিক সূত্রের খবর, এই ব্যাপারে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন সে দেশের দিল্লির হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরামর্শে সায় দিয়েছেন।পুজোর আগে কত ইলিশ পাঠাতে পারে বাংলাদেশ? এই ব্যাপারে ঢাকার রপ্তানিকারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে।