Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা

কিছু মানুষ এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে নিজেরা ক্ষমতা কুক্ষিগত করতে চায় এবং তাদের পাকিস্তানি মানসিকতা প্রতিষ্ঠা করতে চায়। আমরা এই অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।  

বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা

শেষ আপডেট: 9 February 2026 19:41

দ্য ওয়াল ব্যুরো : প্রবাসী বাংলাদেশীরা আজ এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ ও সমমনস্ক দলগুলোর প্রতি দেশের ৫০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তাদের বাদ দিয়ে কোনও গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। তাছাড়া নির্বাচন করার মতো পরিবেশও নেই। মবসন্ত্রাস, ধর্ষণ, গুম, খুনের মাধ্যমে দেশে এক ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করে রাখা হয়েছে। কথা বলতে গেলেই গায়েবি মামলায় আসামি করে জেলে নেওয়া হয়। শারীরিকভাবে হামলা করা হয়। পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়। এই অবস্থায় দেশের অধিকাংশ মানুষ রাজনীতি ও নির্বাচন থেকে অনেক দূরে। এই পরিবেশে যে নির্বাচন হচ্ছে তাকে কোনোমতেই গণতান্ত্রিক নির্বাচন বলা যাবে না। সঙ্গে রাখা হয়েছে, ৭২-এর সংবিধানের মূল চেতনা বাদ দেওয়ার জন্য গণভোটের আয়োজন। আমরা মনে করি, কিছু মানুষ এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে নিজেরা ক্ষমতা কুক্ষিগত করতে চায় এবং তাদের পাকিস্তানি মানসিকতা প্রতিষ্ঠা করতে চায়। আমরা এই অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।  

বিবৃতিতে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে স্বাক্ষর করেন-

সৈয়দ মোজাম্মেল আলী (যুক্তরাজ্য প্রবাসী)
ড. আনসার আহমেদ উল্লাহ (যুক্তরাজ্য প্রবাসী) 
আলহাজ শামসুদ্দিন খান (যুক্তরাজ্য প্রবাসী)
ড. আরাফাত খান (যুক্তরাজ্য প্রবাসী)
নূরজাহান মিফাতুল নূর ( যুক্তরাজ‍্য প্রবাসী)
আমিনুল হক পলাশ (যুক্তরাজ্য প্রবাসী)
ড. নুরুন নবী (যুক্তরাষ্ট্র প্রবাসী)
ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ (যুক্তরাষ্ট্র প্রবাসী)
স্বীকৃতি বড়ুয়া (যুক্তরাষ্ট্র প্রবাসী)
এম. নজরুল ইসলাম (অস্ট্রিয়া প্রবাসী)
মোহাম্মদ হাসান (কানাডা প্রবাসী)
নূরুল আমিন (কানাডা প্রবাসী)
ড. আবদুল আওয়াল (কানাডা প্রবাসী)
আলিফ লায়লা হীরা (যুক্তরাষ্ট্র প্রবাসী)
এ জেড এম সাজ্জাদ হোসেন সবুজ (যুক্তরাষ্ট্র প্রবাসী)
এটিএম সাঈদুজ্জামান (কানাডা প্রবাসী)
শায়লা আহমেদ লোপা (কানাডা প্রবাসী)
ড. সরওয়ার জাহাঙ্গীর (যুক্তরাষ্ট্র)
সহ মোট ২০০১ জন।
 


```