ট্রাইবুনাল গত বছর অক্টোবরেই এই দুই আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ইন্টারপোলকে রেড কর্নার নতুন জারির আরজিও জানানো হয় কত বছর নভেম্বরে।
.jpeg.webp)
মোদী- হাসিনা- ইউনুস
শেষ আপডেট: 17 November 2025 10:15
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শেখ হাসিনার সাজা ঘোষণার পর বাংলাদেশ সরকার ফের তাঁকে ফেরত চেয়ে ভারতের কাছে দাবি জানাতে পারে। আগামী বুধবার আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর একান্তে কথা হতে পারে। মৌখিকভাবে হাসিনাকে প্রত্যর্পণের দাবি পেশ করতে পারেন বাংলাদেশের কর্তা, মনে করছে ওয়াকিবহাল মহল।
হাসিনাকে ফেরত চেয়ে গতবছর অক্টোবরে বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের তরফে কূটনৈতিক চ্যানেলে 'নোট ভারবাল' পাঠানো হয়। পর থেকে বাংলাদেশ সরকার একাধিকবার হাসিনাকে ফেরত চেয়ে মৌখিকভাবে বললেও সরকারিভাবে কোনও লিখিত দাবি জানায়নি।
থাকার ট্রাইবুনাল সূত্রে খবর সোমবার সাজা ঘোষণার পর সরকারের তরফে শের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানানো হবে
ট্রাইবুনাল গতবছর অক্টোবরেই এই দুই আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ইন্টারপোলকে রেড কর্নার নতুন জারির আরজিও জানানো হয় কত বছর নভেম্বরে। কিন্তু ওই আন্তর্জাতিক পুলিশ সংস্থা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের আর্জি নিয়ে কোন পদক্ষেপ করেনি। সোমবার সাজা ঘোষণার পর নতুন করে হাসিনাকে ফেরানোর বিষয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার এমনটাই মনে করা হচ্ছে।
বুধবার দিল্লির বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনায় রাজধানীর সাম্প্রতিক বিস্ফোরণের প্রসঙ্গ ওঠার সম্ভাবনা প্রবল। সরকারিভাবে না বলা হলেও নানা সূত্র থেকে দিল্লির বিস্ফোরণে বাংলাদেশ যোগের কথা আলোচনায় এসেছে। তবে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় মিডিয়ার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ফারুক সরকার অবশ্য অভিযোগে স্বপক্ষে কিছু বলেনি।