Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসিনার বিরুদ্ধে যে ৫ অপরাধে‌‌ যুক্ত থাকার অভিযোগে সাজা ঘোষণা করবে ট্রাইবুনাল

ট্রাইবুনাল খুব শিগগিরই ঘোষণা করবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগের রায়। কোন কোন অপরাধে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী? এক নজরে দেখুন বিস্তারিত।

 হাসিনার বিরুদ্ধে যে ৫ অপরাধে‌‌ যুক্ত থাকার অভিযোগে সাজা ঘোষণা করবে ট্রাইবুনাল

শেখ হাসিনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 November 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগে ভাইয়ের হওয়া মামলায় সোমবার হাজার ঘোষণা করবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, সেগুলি হল-

এক. ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের 'রাজাকারের বাচ্চা ও নাতিপুতি’ হিসেবে আখ্যা দেন। এরপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচণা ও নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অস্ত্রধারী আওয়ামী লিগ নেতা, কর্মী, সমর্থকরা নিরীহ, নিরস্ত্র ছাত্র–জনতার ওপর আক্রমণ চালায়।

দুই. প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ। এভাবে হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে। আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও গ্রেপ্তার সাবেক আইজিপি অপরাধ সংঘটনের নির্দেশ, সহায়তা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছেন।

তিন. রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা, উসকানি ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

চার. গত বছরের ৫ অগস্ট ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছেন হাসিনা ও অন্য আসামীরা আসামিরা।

পাঁচ. ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যা করা পাঁচ আন্দোলনকারীর মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন  তৎকালীন প্রধানমন্ত্রী।

এই মামলায় মৃত্যুদণ্ড ছাড়াও শেখ হাসিনা এবং ভাবির স্বরাষ্ট্রমন্ত্রী জাদুজ্জামান খান কামালের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার আগে জানিয়েছে বাংলাদেশ সরকার। ওই সম্পত্তি জুলাই-অগস্ট আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাহায্য করতে তৈরি তহবিলে জমা করা হবে।


```