নির্বাচন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ভোটের ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

শেষ আপডেট: 7 July 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন (psrliamentary election in Bangladesh) কবে হবে তা সংশয় দূর হয়নি। লন্ডনে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ( Md Yunus) এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়ার (Tarek Zia, Working Chairperson of BNP) বৈঠকে সিদ্ধান্ত হয় সব ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের গোড়ায় জাতীয় সংসদ নির্বাচন হবে। যদিও সরকারের তরফে এখনও নির্বাচন কমিশনকে ভোটের সম্ভাব্য সময় জানানো হয়নি।
এই পরিস্থিতিতে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর (Jahangir Alam Choudhury, home affairs advisor) একটি বক্তব্য ঘিরে ভোট নিয়ে আশার সঞ্চার হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাঁচ মাসের মধ্যে ভোট হবে ধরে নিয়ে পুলিশকে প্রস্তুত হতে বলা হয়েছে।
তাঁর কথা অনুযায়ী, ডিসেম্বরে ভোট হবে ধরে নিয়ে তিনি পুলিশকে প্রস্তুত হতে বলেছেন। প্রসঙ্গত, ডিসেম্বরে ভোট চেয়ে প্রথম থেকে দাবি জানিয়ে আসছিল বিএনপি। লন্ডন ডায়লগ শেষে যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে ভোট মেনে নিয়েছে খালেদা জিয়ার দল।
নির্বাচন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ভোটের ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেনা কর্তারা সাম্প্রতিক অতীতে একাধিকবার বলেছেন, সরকার কিংবা কমিশন, কোনও পক্ষই নির্বাচনের বিষয়ে প্রস্তুত হতে বলেনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। নির্বাচনের আগে আরও ভাল হবে।