Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ, কলকাতায় মিলতে পারে ঢাকার থেকেও কম দামে

পদ্মার রুপোলি শস্যের ঘ্রাণে ভরবে বাঙালির রান্নাঘর। সেই খবরে আজ, সোমবারই শিলমোহর দিয়েছে বাংলাদেশ সরকার

১২০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ, কলকাতায় মিলতে পারে ঢাকার থেকেও কম দামে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 September 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলা থেকে আসছে পুজোর বিশেষ উপহার। প্রিয় ইলিশের (Hilsa Fish) স্বাদ পেতে চলছে বাঙালি তথা আপামর ভারত। পদ্মার রুপোলি শস্যের ঘ্রাণে ভরবে বাঙালির রান্নাঘর। সেই খবরে আজ, সোমবারই শিলমোহর দিয়েছে বাংলাদেশ সরকার (Bangladesh Government)।

পুজোর (Durga Puja 2025) আগে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। কেজি প্রতি ন্যূনতম মূল্য পড়তে পারে ১২.৫ মার্কিন ডলার অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় তাঁর দাম দাঁড়াচ্ছে ১৫২৫ টাকা। ফলে ভারতে বসে বাংলাদেশের ইলিশ পেতে পাবেন আশার চেয়েও অনেক কম দামেই। হিসেব বলছে, বাংলাদেশে এখন ইলিশের দাম ভারতের থেকেও বেশি।

সোশ্যাল মিডিয়া এক্সের এক পোস্টে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি তাঁর পোস্টেও আরও জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ এক সম্পর্ক এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশে এবার ইলিশ উৎপাদন হয়েছে স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। কলকাতার তুলনায় ঢাকসহ বাংলাদেশের বাজারে ইলিশের দাম অনেক বেশি। উৎপাদন কম হওয়ায় মৎস্য চাষীদের মাথায় হাত পড়েছে। তার মধ্যেও ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তকে কূটনৈতিক সৌজন্য ঠিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা হিসেবেই দেখছে পর্যবেক্ষক মহল।

মহম্মদ ইউনুসের সরকার এর আগে বাংলাদেশের সুস্বাদু আম পাঠিয়েছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অসম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের। শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া আম ও ইলিশ কূটনীতি ইউনুস সরকারও বজায় রেখেছে।

এইবার ইলিশ উপহারেও সেই প্রথার অন্যথা হচ্ছে না, এতেই খুশি বাঙালিরা।


```