বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষিত করা হচ্ছে। নির্দেশ কার্যকর হবে অবিলম্বে।

খালেদা জিয়া
শেষ আপডেট: 1 December 2025 22:34
দ্য ওয়াল ব্যুরো: বিএনপি চেয়ারপার্সন (BNP Chairperson) ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Bangladesh Ex PM) বেগম খালেদা জিয়াকে (Khaleda Zia) ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি-র মর্যাদা দিল ঢাকা। একই সঙ্গে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিতে বিশেষ নিরাপত্তা বাহিনী - স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)—নিয়োগের সিদ্ধান্ত জানাল সরকার।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে দফতরের মহাপরিচালক (প্রশাসন) মহম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরে প্রকাশিত হয় নির্দেশিকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স (Special Security Force Law)আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষিত করা হচ্ছে। নির্দেশ কার্যকর হবে অবিলম্বে।
গত কয়েক দিন ধরেই গুরুতর শারীরিক জটিলতায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি নেত্রী (BNP Leader)। তাঁর অবস্থার দিকে নজর রাখছেন দেশি-বিদেশি চিকিৎসকরা। এমন পরিস্থিতিতেই নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার রাতে হঠাৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার দীর্ঘদিনের জনজীবনের অবদানের কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে দিল্লির পক্ষ থেকে সবরকম সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,“বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) স্বাস্থ্যের অবনতির খবর জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আমরা যেভাবে পারি, যে কোনও ধরনের সাহায্য করতে ভারত প্রস্তুত”।
মোদীর এই বার্তা দু’দেশেই রাজনৈতিক (India Bangladesh Relation) ও কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। আপাত ভাবে এই বার্তা খুবই সাধারণ। প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করাটাই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দস্তুর। দ্বিপাক্ষিক বন্ধু সম্পর্ক এমনই হওয়া উচিত।