Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৫ অগস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাণী 'দ্য ওয়াল'-এর হাতে, ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার ইউনুসের

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে ৫ অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশে যে বাণী দিয়েছেন, তা ওইদিন আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে। তাঁদের বাণীর কপি 'দ্য ওয়াল'-এর হাতে এসেছে। 

৫ অগস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাণী 'দ্য ওয়াল'-এর হাতে, ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার ইউনুসের

মহম্মদ ইউনুস

শেষ আপডেট: 3 August 2025 18:40

অমল সরকার 

আগামী ৫ অগস্ট, মঙ্গলবার বাংলাদেশে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওইদিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস(Muhammad Yunus)।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে ৫ অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন (Muhammad Shahabuddin) এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশে যে বাণী দিয়েছেন, তা ওইদিন আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে। তাঁদের বাণীর কপি 'দ্য ওয়াল'-এর (The Wall) হাতে এসেছে।

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস তাঁর বাণীতে গণ-অভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমবেদনা জানিয়েছেন আহতদের।

বাণীতে তিনি বলেছেন, একটি নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। তবে নির্বাচন কবে নাগাদ হবে সে বিষয়ে তিনি বাণীতে কিছু উল্লেখ করেননি। বিএনপি সহ কয়েকটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে ময়দানে সরব। কিন্তু ইউনুস সরকার এখনও ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কিছু বলেনি। স্বভাবতই নির্বাচন নিয়ে রাজনৈতিক বিবাদ চলমান। গণ-অভ্যুত্থান ও সরকারের বর্ষপূর্তিতেও ভোটের দিনক্ষণ নিয়ে ইউনুসের নীরবতা রাজনৈতিক বিবাদ আরও প্রসারিত করবে বলেই সব মহল মনে করছে।

বাণীতে ইউনুস বলেছেন, গত বছর সংঘঠিত গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে কাজ করে চলছে অন্তর্বর্তীকালীন সরকার।

ইউনুস আরও বলেছেন, ৫ অগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। প্রধান উপদেষ্টা বাণীতে শেখ হাসিনার জমানার ১৬ বছর নিয়ে অনাচার, বঞ্চনা, অপশাসনের অভিযোগ করে বলেছেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। সকলে মিলে ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে।


```