Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাসিনাকে হত্যার চেষ্টা, মামলার রায় ১০ অক্টোবর

দ্য ওয়াল ব্যুরো : ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামি লিগের দলীয় কার্যালয়ের সামনে ভাষণ দিচ্ছিলেন দলের নেত্রী শেখ হাসিনা। তিনি ভাষণ শেষ করেছেন এমন সময় সেখানে গ্রেনেড ছোঁড়া হয়। গুলিও চলে।  ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ।  হাস

হাসিনাকে হত্যার চেষ্টা, মামলার রায় ১০ অক্টোবর

শেষ আপডেট: 18 September 2018 10:45

দ্য ওয়াল ব্যুরো : ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামি লিগের দলীয় কার্যালয়ের সামনে ভাষণ দিচ্ছিলেন দলের নেত্রী শেখ হাসিনা। তিনি ভাষণ শেষ করেছেন এমন সময় সেখানে গ্রেনেড ছোঁড়া হয়। গুলিও চলে।  ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ।  হাসিনার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।  সেই মামলার রায় দেওয়া হবে ১০ অক্টোবর। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায়দানের জন্য ওই দিনটি ধার্য করেছেন। বাংলাদেশের বিরোধী দল বিএনপি-র প্রাক্তন চেয়ারম্যান তারেক রহমান ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ওই মামলায় অভিযুক্তের সংখ্যা ৪৯।  বিএনপি সরকারের আমলে এই মামলার তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। আওয়ামি লিগ ক্ষমতায় আসার পরে আসামির তালিকায়প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ আরও ৩০ জনের নাম যুক্ত করা হয়। আওয়ামি লিগের অভিযোগ, তাদের নেতৃত্বকে হত্যা করার জন্য বিএনপি ও জামাত ওই হামলা করিয়েছিল। অন্যদিকে বিএনপি-র অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের নেতাদের এই মামলায় জড়ানো হয়েছে।

```