Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশোরে মতুয়া সম্প্রদায়ের গ্রামে বিএনপির হামলা, হাত গুটিয়ে পুলিশ, তীব্র নিন্দা আওয়ামী লিগের

বাংলাদেশে (Bangladesh) ফের আক্রান্ত সংখ্যালঘুরা। যশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়েছে। 

যশোরে মতুয়া সম্প্রদায়ের গ্রামে বিএনপির হামলা, হাত গুটিয়ে পুলিশ, তীব্র নিন্দা আওয়ামী লিগের

কুড়িটির বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

শেষ আপডেট: 26 May 2025 22:51

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ফের আক্রান্ত সংখ্যালঘুরা (attack on minorities) । যশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের (attack on Motua community in Abhay nagor, Jessore) বাড়িঘরে হামলা হয়েছে। কুড়িটির বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বিএনপির (BNP) এক স্থানীয় নেতা খুনের ঘটনায় ওই দলের লোকেরা হিন্দু সম্প্রদায়ের ওই গ্রামে দুবৃত্তরা হামলা চালায়।

আওয়ামী লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম (AFM Bahauddin Nachhim, Jt Secretary, Bangladesh Awami League) ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে উগ্র-সাম্প্রদায়িক শক্তির প্রতিভূরা। আমি এই বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিভিন্ন সুত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অভয়নগর উপজেলারই নওয়া পাড়ায় বিএনপির পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদার খুন হন। ওই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই দিন ডহরমসিয়াহাটি গ্রামের বাড়েদা পাড়ায় মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক যজ্ঞ উপলক্ষ্যে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা ধরে আগুন জ্বলে। একাধিক সুত্র জানিয়েছে, পুলিশ এখনও ওই ঘটনায় কোনও মামলা দায়ের করেনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র পরিকল্পিত ছকে এই সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। যে কোনও হত্যাকাণ্ড সংঘটিত হলে সেটা নিন্দনীয় এবং মানবিক চেতনাসম্পন্ন লোক তার বিচার দাবি করতে পারে। কিন্তু সেটা না করে একটি সম্প্রদায়ের মানুষের উপর নারকীয় কায়দায় হামলা করতে পারে না সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহকেরা। উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ফ্যাসিস্ট ইউনুস গংদের সখ্য থাকায় তারা সমগ্র দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে এবং অন্য ধর্মাবলম্বীদের রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত করার অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে নারকীয় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।

তিনি বলেন, এই হামলায় অনেকে মারাত্মকভাবে আহত হয়েছে। এই সহিংসতায় নারী ও শিশুরা শারীরিক নির্যাতনের পাশাপাশি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। অধিকাংশই বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে। আর যারা এলাকায় আছে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে তাদের দিন কাটাচ্ছে। যার অধিকাংশই ফ্যাসিস্ট ইউনুস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে প্রচারিত হয়নি। আবার জনগণের প্রতি ম্যান্ডেটবিহীন অবৈধ দখলদার এই সরকার মানুষের ন্যূনতম নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি সম্পূর্ণ উদাসীন রয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জঙ্গিগোষ্ঠীর প্রতিভূ ফ্যাসিস্ট ইউনূস সরকার। আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাই হল সকল নাগরিকের সমান অধিকার। জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনা করেছিল এবং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছিল। শান্তি ও সম্প্রীতির সেই বাংলাদেশে আজ উগ্র-সাম্প্রদায়িক শক্তির আস্ফালন। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে ধর্মীয় উগ্রবাদী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।


```