Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনা-সহ ২৮ সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বুধবারই সরকারপক্ষ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং তাঁর সাবেক কর্মকর্তা মিলিয়ে মোট ২৮ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করে। মানবতা বিরোধী অপরাধের মধ্যে গুরুত্বপূর্ণ হল গুম খুনের অভিযোগ। ‌

হাসিনা-সহ ২৮ সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 October 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‌ট্রাইবুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বুধবার এই পরোয়ানা জারি করেছেন। ‌

বুধবারই সরকারপক্ষ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং তাঁর সাবেক কর্মকর্তা মিলিয়ে মোট ২৮ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করে। মানবতা বিরোধী অপরাধের মধ্যে গুরুত্বপূর্ণ হল গুম খুনের অভিযোগ। ‌

বাকি আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে একটি মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ‌গত সোমবার থেকে ওই মামলায় সাক্ষীদের জেরা শুরু হয়েছে। ‌সরকারপক্ষ চাইছে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় সাজা ঘোষণা করা হোক। ‌

হাসিনার বিরুদ্ধে এর আগেও এর আগেও বাংলাদেশের একাধিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ‌তার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলকে রেট কর্নার নোটিশ জারির আবেদন জানায়। তবে এখনো পর্যন্ত ইন্টারপোল কোন আবেদনেই সাড়া দেয়নি।‌ হাসিনা এবং তাঁর দলের নেতা ও সাবেক আমলাদের পাশাপাশি আওয়ামী লিগ দলের বিরুদ্ধেও মামলার দায়ের করে তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ‌


```