Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার বিচার নিয়ে গুরুতর প্রশ্ন‌ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার, বলল, প্রমাণ ছাড়া রায়

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যেসব প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ডের মতো‌ গুরুতর সাজা দেওয়া হয়েছে সেগুলি  সংশয়ের উর্ধ্বে নয় এবং যেগুলি যাচাইয়ের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।‌

হাসিনার বিচার নিয়ে গুরুতর প্রশ্ন‌ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার, বলল, প্রমাণ ছাড়া রায়

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 November 2025 10:04

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনা ও‌ বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ডের মতো‌‌ কঠোর সাজা দেওয়া হয়েছে তা সুষ্ঠু ও ন্যায় সংগত কোনওটিই হয়নি’ বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)।‌

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি হাসিনার (Seikh Hasina) বিচার নিয়ে লম্বা বিবৃতি দিয়েছে।‌ অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বিবৃতিতে বলেছেন, ‘২০২৪-এর জুলাই-অগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সে জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী, তাদের বিরুদ্ধে সুষ্ঠু প্রক্রিয়ায় তদন্ত ও বিচার হওয়া অবশ্যই হওয়া উচিত ছিল। কিন্তু এই বিচার ও সাজা কোনওটিই সুষ্ঠু ও ন্যায়সংগত হয়নি। মৃত্যুদণ্ড মানবাধিকার হরণের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। এটি সবচেয়ে  অমানবিক ও অবমাননাকর শাস্তি।ন্যায়বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের স্থান নেই।’

হাসিনা (Bangladesh Ex PM Seikh Hasina) ও‌ আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে‌ হওয়া বিচার ও‌ সাজা ঘোষণা এবং তা দ্রুত গতিতে সম্পন্ন করা নিয়েও‌ গুরুতর প্রশ্ন তুলেছে ওই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তারা বলেছে, আসামিদের অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে যা ন্যায় বিচার নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।‌ আদালত নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করলেও তিনি তাঁর মক্কেলকে রক্ষা করতে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাননি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যেসব প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ডের মতো‌ গুরুতর সাজা দেওয়া হয়েছে সেগুলি  সংশয়ের উর্ধ্বে নয় এবং যেগুলি যাচাইয়ের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।‌


```