Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাংলাদেশে বড় দুর্ঘটনা, যাত্রী, গাড়ি-সহ পদ্মায় ডুবে গেল ফেরি

বুধবার সকালে বাংলাদেশে পদ্মা নদীতে যাত্রী ও গাড়ি সহ একটি ফেরি ডুবে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জের পাটুরিয়ায়। 

বাংলাদেশে বড় দুর্ঘটনা, যাত্রী, গাড়ি-সহ পদ্মায় ডুবে গেল ফেরি

শেষ আপডেট: 17 January 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে বাংলাদেশে পদ্মা নদীতে যাত্রী ও গাড়ি সহ একটি ফেরি ডুবে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জের পাটুরিয়ায়। 

বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রক জানিয়েছে, ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফেরিতে কতগুলি গাড়ি কতজন যাত্রী ছিলেন জানা যায়নি। উদ্ধার করা সম্ভব হয়নি ফেরিটির সারেঙ্গ বা চালককেও। নিখোঁজ বাকি কর্মীরাও।

প্রসঙ্গত, গত বছর জুনে পদ্মা সেতু চালু হওয়ার পর এই প্রথম এমন বড় মাপের ফেরি দুর্ঘটনা ঘটল ওই নদীতে। সেতু চালু হওয়ার পর নদীর বিস্তীর্ণ এলাকায় ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নৌকা, স্টিমারের পরিবর্তে মানুষ ও পন্য সেতু দিয়েই পারাপার করছে। 

বুধবার সকালে যে ফেরিটি ডুবে যায় সেটি সেতু এলাকা থেকে অনেকটা দূরের একটি ঘাট থেকে ছেড়েছিল। সকাল আটটা নাগাদ সেটি ঘাট ছাড়ার অল্প সময় পড়েই ডুবে যেতে শুরু করে। 

ঘন কুয়াশার জন্য গতকাল রাতেই নৌ পরিবহন মন্ত্রক ফেরি চলাচল বুধবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ রেখেছিল। 

একটি সূত্রের খবর, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেরিটি রওনা হওয়ার পর নদীর মধ্যে থাকা ভারী কোনও নির্মাণের সঙ্গে সেটির ধাক্কা লাগে। তাতেই জল ঢুকে ফেরিটি ডুবে গিয়েছে।


```