Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারীর অধিকার বিষয়ে জামাতের আমিরের পোস্ট ঘিরে তোলপাড় বাংলাদেশে, দল বলল, হ্যাকারদের ষড়যন্ত্র

জামাতের আমিরের নামে মহিলাদের অধিকার নিয়ে পোস্ট ঘিরে তোলপাড় বাংলাদেশ। দল দাবি করেছে, এটি হ্যাকারদের চক্রান্ত, তদন্তের দাবি উঠেছে।

নারীর অধিকার বিষয়ে জামাতের আমিরের পোস্ট ঘিরে তোলপাড় বাংলাদেশে, দল বলল, হ্যাকারদের ষড়যন্ত্র

আমির শফিকুর রহমান

গার্গী দাস

শেষ আপডেট: 2 February 2026 11:14

দ্য ওয়াল ব্যুরো: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি পোস্ট ঘিরে ভোটমুখী বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির সহ বিরোধী দলগুলি জামায়াতে ইসলামীর নিন্দায় মুখর।‌ ঢাকা সহ বিভিন্ন এলাকায় পথে নেমে বিক্ষোভ করেছে বিএনপি'র অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুব দল। বিরোধীদের বক্তব্য, জামাতের আমিরের অভিমত নারীদের জন্য অত্যন্ত অবমাননাকর। বিতর্কিত এক্স পোস্টটিতে কর্মরত মহিলাদের অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়। ‌

এদিকে জামায়াতে ইসলামী দাবি করেছে, তাদের আমির ওই পোস্ট দেননি। তাঁর এক্স হ্যান্ডেল শনিবার কিছু সময়ের জন্য হ্যাক হয়েছিল। ‌ তখনই হ্যাকাররা ওই বিতর্কিত এবং আপত্তিজনক পোস্টটি তাঁর একাউন্ট থেকে পোস্ট করে। জামায়াতের তরফে এই ঘটনা নিয়ে ঢাকার হাতিরঝিলৈ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক লিখিত বিবৃতি দিয়ে বিতর্কিত পোস্টটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

বিষয়টি নজরে আসার পর পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। ‌হ্যাক হওয়ার পর পোস্টে লেখা হয়েছিল, 'নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়। এটা নীতিগত। আমরা মনে করি না- নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটা অনুমোদন করেন না।'

হ্যাকাররা বিতর্কিত পোস্টটিতে আরো লিখেছিল, 'আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতই।'

মুহূর্তে পোস্টটি ছড়িয়ে পড়েছিল। ‌ বেশি রাতে জামায়াতে ইসলামি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, 'অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।' এরপরও যদিও বিতর্ক থামেনি। ‌হ্যাক হওয়া অ্যাকাউন্ট দ্রুত উদ্ধার করার দাবি নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। কারও কারও মতে, জামাতের দলীয় বক্তব্যই প্রতিফলিত হয়েছে ওই পোস্টটিতে। বিতর্কের মুখে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলা হচ্ছে।


```