Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি, বাম-কংগ্রেস নেতাদের এক সভায় অনলাইনে যুক্ত হবেন হাসিনা পুত্র জয়, থাকছে না তৃণমূলের কেউ

বিজেপি-সিপিএম-কংগ্রেস নেতাদের যৌথ বৈঠকে অনলাইনে যোগ দেবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকছে না এই গুরুত্বপূর্ণ সভায়, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

বিজেপি, বাম-কংগ্রেস নেতাদের এক সভায় অনলাইনে যুক্ত হবেন হাসিনা পুত্র জয়, থাকছে না তৃণমূলের কেউ

হাসিনা-জয়

গার্গী দাস

শেষ আপডেট: 2 February 2026 09:02

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়। ‌সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপি, সিপিএম ও কংগ্রেসের চার নেতা। তবে তৃণমূল কংগ্রেসের কারও ওই অনুষ্ঠানে থাকার কথা নয়। ‌ আমন্ত্রণপত্রে রাজ্যের শাসক দলের কোনও নেতা-নেত্রীর নাম নেই।

কলকাতার হো চি মিন সরণিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে।‌

আলোচনার চক্রটি সঞ্চালনা করবেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাবেক সাংসদ ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত। ‌ আলোচনায় অংশ নেবেন বিজেপির তরফে ড. পঙ্কজ রায়, সিপিএমের সায়রা শাহ হালিম‌, কংগ্রেসের রুহান মিত্র।

কে বা কারা এই অনুষ্ঠানের আয়োজক তা আমন্ত্রণপত্র দেখে স্পষ্ট হয়নি। ‌ বলা হয়েছে, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে ভারতের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এটি ভারতের শ্রোতাদের সামনে তাঁর প্রথম সরাসরি উপস্থিতি (ভার্চুয়াল) ও বক্তব্য প্রদান, যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত।

জানানো হয়েছে, এই আলোচনা লাইভ সম্প্রচার হবে বাংলাদেশ আওয়ামী লিগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। 
অনুষ্ঠানের মঞ্চ ও দর্শকসারিতে উপস্থিত থাকবেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ সমাজের নানা স্তরের প্রতিনিধি—যা এই আলোচনাকে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক রাজনীতি, গণতন্ত্র ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এই বক্তব্য বহন করবে গুরুত্বপূর্ণ বার্তা—বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।


```