রোবোটিক সার্জারি (Robotic Surgery) কি সত্যিই নিরাপদ? গ্যাস্ট্রোএন্টেরোলজির (Gastroenterology) জটিল অপারেশনে এই আধুনিক পদ্ধতির সুবিধা, ঝুঁকি আর বাস্তব সত্য কী—বিশেষজ্ঞের কথায় সহজ করে জানুন।

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর জেকেএ জামিল।
শেষ আপডেট: 12 February 2026 12:54
গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে রোবোটিক কতটা সফল? রোবোটিকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই সার্জারিতে একবারে অল্প কেটে বড় সার্জারি করে ফেলা সম্ভব। শরীরের যে কোনও অংশে এই পদ্ধতিতে সার্জারি করা সম্ভব হচ্ছে। গ্যাস্ট্রোসার্জারিতে ল্যাপ্রোস্কোপি আগে থেকেই বেশ সফল। রোবোটিক তারই আরও আধুনিক ধাপ।
রোবোটিক সার্জারিতে কাটাছেঁড়ার প্রয়োজন নেই বললেই চলে। ধরা যাক, তলপেটে কোনও অপারেশন হচ্ছে। সেক্ষেত্রে মাত্র কয়েকটা ফুটো করেই বড় সার্জারি করা সম্ভব হচ্ছে। রোগী পরের দিনই বাড়ি ফিরে যেতে পারছেন। এতে রক্তপাত একেবারে নেই বললেই চলে। রোবোটিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই সার্জারি করতে হয়।
এখানে রোবোট একাই সব করে ফেলে সেই ধারণা ভুল। রোবোটকে একজন চিকিৎসকের নির্দেশ মেনেই কাজ করতে হয়। প্রথমে ফুটো করে সেখানে রোবোটিক আর্মের মাধ্যমে দ্বারা যন্ত্র পাঠিয়ে সার্জারি করা হয়। এটা একা রোবোট এই কাজ করতে পারে না, রোবোটকে আমাদের নির্দেশ মেনে কাজ করতে হয়। তাই বলা ভাল, রোবোট সহজে অপারেশন করছে, কিন্তু চিকিৎসকের সঠিক নির্দেশনা না থাকলে সে কখনই কাজ করতে পারবে না।
রোবোট কি খারাপ হয়ে যেতে পারে?
না, তা একেবারেই নয়। এখন পর্যন্ত কখনই এমন হয়নি যে অপারেশন চলাকালীন রোবোট কাজ করা থামিয়ে দিয়েছে। এটা হয় না। এমন নানা প্রশ্ন আমজনতার মধ্যে দেখা যায়। কিন্তু তা একটা ভুল ধারণা মাত্র। এই সিস্টেম অনেক উন্নত ও আধুনিক। তাই এতে এমন প্রযুক্তিগত ত্রুটি হয় না। এবং এই ধরনের যন্ত্র রোগী শরীরে প্রয়োগের আগে নানা ধরনের পরীক্ষা-নিরিক্ষা করেই অনুমোদিত হয়। কাজেই ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না।
বড় সার্জারিতে বাজিমাত
রোবোটিক সার্জারির প্রচুর সুবিধা রয়েছে। ফলে জটিল অপারেশনও সহজে হচ্ছে। অনেক ক্ষেত্রে বড় অপারেশনে রোগীর মধ্যে ভয় কাজ করে। অনেকে সিদ্ধান্ত নিতে পারেন না অপারেশন করাবেন, নাকি করাবেন না। রোবোটিক সার্জারিতে এসব ভয়ের কোনও কারণই নেই। এমনকি ক্যানসার সার্জারিতে এই প্রযুক্তি আশা দেখাচ্ছে।
অগ্ন্যাশয় ক্যানসার বা খাদ্যনালির ক্যানসারের ক্ষেত্রে অপারেশন অনেক দক্ষতার সঙ্গে সফলভাবে করা সম্ভব হচ্ছে। অপারেশন পরবর্তী রোগীর ট্রমা প্রায় নেই বললেই চলে, অপারেশন পরবর্তী জটিলতাও একদম কম। অপারেশনের পর কোনও দাগ থাকে না বললেই চলে।
ওপেন সার্জারি কী লুপ্তপ্রায়?
না, এটা কখনই নয়। এমনটা কখনই হবে না যা ওপেন সার্জারি একবারে হারিয়ে যাবে রোবোটিক সার্জারির বাড়বাড়ন্তে। কারণ কিছু কিছু ক্ষেত্রে ওপেন সার্জারির বিকল্প কিছু হয় না।
তাই শরীরে কোনও সমস্যা দীর্ঘ সময় দেখা গেলে ফেলে না রেখে চিকিৎসা শুরু করা ভাল। প্রয়োজনে দ্রুত সার্জারির সিদ্ধান্ত নিলে সমস্যা কম হয়।