Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

৪০-এর আগেই মেনোপজ? বাড়ছে হার্টের ঝুঁকি, বলছে গবেষণা

৪০-এর আগেই মেনোপজ হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে বলে জানাচ্ছে নতুন গবেষণা।
সময়মতো সতর্ক হলে জীবনযাত্রার বদলে কমানো সম্ভব এই ঝুঁকি।

৪০-এর আগেই মেনোপজ? বাড়ছে হার্টের ঝুঁকি, বলছে গবেষণা

৪০-এর আগে মেনোপজে বিরাট ঝুঁকি

গার্গী দাস

শেষ আপডেট: 27 March 2026 11:58

দ্য ওয়াল ব্যুরো: ৪০-এর আগেই মেনোপজ (Menopause)? বাড়ছে হার্টের রোগের ঝুঁকি। নতুন গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

জামা কার্ডিওলজি (JAMA Cardiology)-তে প্রকাশিত ২০২৬ সালের এক সমীক্ষা বলছে, ৪০ বছরের আগেই মেনোপজ হলে সারাজীবনে করোনারি হার্ট ডিজিজের (Coronary Heart Disease) ঝুঁকি প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়।

গবেষণায় দেখা গিয়েছে, প্রিম্যাচিউর মেনোপজ (Premature Menopause) হলে শরীরের হরমোনের ভারসাম্য দ্রুত বদলে যায়। সাধারণত ৪০-এর আগেই ডিম্বাশয় (Ovaries) কাজ করা বন্ধ করে দিলে এবং ঋতুচক্র (Menstrual Cycle) থেমে গেলে এই অবস্থা তৈরি হয়। আগে মনে করা হত, মাত্র ১ শতাংশ মহিলার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। তবে হিউম্যান রিপ্রোডাকশন ওপেনে (Human Reproduction Open) প্রকাশিত তথ্য বলছে, এই হার এখন ৩-৪ শতাংশের কাছাকাছি।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির (Northwestern University) গবেষকরা ১৯৬৪ থেকে ২০১৮ সালের মধ্যে হওয়া ছ’টি বড় স্টাডির তথ্য বিশ্লেষণ করে ১০ হাজারের বেশি পোস্টমেনোপজাল (Postmenopausal) মহিলার উপর এই সমীক্ষা চালান। তাতে দেখা যায়, ৪০-এর আগেই মেনোপজ হওয়া মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক (Heart Attack) ও মারাত্মক করোনারি সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।

এর পিছনে মূল কারণ হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন (Oestrogen)। এই হরমোন হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়। কিন্তু আগেভাগে মেনোপজ হলে সেই সুরক্ষা দ্রুত কমে যায়। ফলে শরীরে একাধিক পরিবর্তন দেখা দেয়—মাংসপেশি (Muscle Mass) কমে যায়, পেটের চারপাশে চর্বি (Visceral Fat) বাড়ে, ধমনী (Arteries) শক্ত হয়ে যায়, কোলেস্টেরল (Cholesterol) ও রক্তচাপ (Blood Pressure) বেড়ে যেতে পারে।

সবচেয়ে বড় সমস্যা, অনেক ক্ষেত্রেই এর নির্দিষ্ট কারণ জানা যায় না। অটোইমিউন ডিজিজ (Autoimmune Disease), সংক্রমণ (Infection), জিনগত কারণ (Genetic Mutation) থাকলেও বহু ক্ষেত্রে কারণ অজানা থেকে যায়। ফলে অনেকে বুঝতেই পারেন না যে তাঁরা বাড়তি ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এটা ভয় পাওয়ার নয়, বরং সতর্ক হওয়ার সময়। কারণ আগেভাগে ধরা পড়লে জীবনযাত্রায় বদল (Lifestyle Change) এনে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত শরীরচর্চা (Exercise), স্বাস্থ্যকর খাবার (Healthy Diet), ধূমপান এড়ানো (Avoid Smoking), রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা—এই সহজ অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্রকে সুরক্ষিত রাখতে পারে।

বিশেষজ্ঞদের বার্তা স্পষ্ট—প্রিম্যাচিউর মেনোপজ শুধু প্রজনন সংক্রান্ত পরিবর্তন নয়, শরীরের ভেতরের ভারসাম্য বদলের সংকেত। সময়মতো সচেতন হলে হার্টের সুরক্ষা সম্ভব।


```