Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভারতের ৭ রাজ্য বাংলাদেশের মানচিত্রে, পাক-প্রীতি দেখাতে কট্টর ইসলামিদের স্বপ্ন ইউনুসের চোখে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন।

ভারতের ৭ রাজ্য বাংলাদেশের মানচিত্রে, পাক-প্রীতি দেখাতে কট্টর ইসলামিদের স্বপ্ন ইউনুসের চোখে

পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপার্সন জেনারেল সাহির শামশাদ মির্জা ঢাকায় এসে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 October 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: চিনের মতোই ভারতের মানচিত্রে বদল ঘটাল বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন। যা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে তুলে ধরে তা হস্তগত করেছেন পাকিস্তানের কাছে। একটি ছবিতে দেখা গিয়েছে, পাকিস্তানি জেনারেলের হাতে বিতর্কিত মানচিত্রটি তুলে দিচ্ছেন ইউনুস। যেখানে অসম এবং অন্যান্য উত্তর-পূর্বী রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।

গত সপ্তাহের শেষে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপার্সন জেনারেল সাহির শামশাদ মির্জা ঢাকায় এসে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক গত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকেই তিক্ত ছিল। কিন্তু, শেখ হাসিনার পতন ও পলায়নের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারের জমানায় সেই সম্পর্ক মধুর হতে শুরু করেছে।

রবিবার ইউনুস পাকিস্তানি জেনারেলের সঙ্গে সাক্ষাতের ছবি এক্সবার্তায় পোস্ট করেন। একটি ছবিতে দেখা গিয়েছে, ইউনুস পাক জেনারেল মির্জাকে একটি বই উপহার দিচ্ছেন। যার নাম আর্ট অফ ট্রায়াম্ফ। এই বইয়ের প্রচ্ছদের ছবিটিতেই ভারত-বাংলাদেশ মানচিত্রের বিকৃত রূপ ধরা পড়েছে। এনিয়েই ব্যাপক ক্ষোভ ও উষ্মা ঘনিয়ে উঠেছে। 

এই মানচিত্রে দেখা যাচ্ছে, ভারতের সাতটি উত্তর-পূর্বের রাজ্য বাংলাদেশের সম্পত্তি। যা বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিদের বহুদিনের গ্রেটার বাংলাদেশের বিকৃত চিত্ররূপ। এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় ধিক্কার উঠেছে। ভারতের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিনিমিনি খেলছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের বিদেশ মন্ত্রক সোমবার সকাল পর্যন্ত এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, মহম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানকে ফের সুহৃদ হিসেবে বরণ করে নিচ্ছেন। পাকিস্তানি সেনাবাহিনীর জন্য তিনি ঢাকার দরজা খুলে দিয়েছেন। সে কারণে পাক সেনার দ্বিতীয় সর্বোচ্চ জেনারেলের ঢাকায় উপস্থিতি নিয়ে ভারতের চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেনারেল সাহির শামশাদ মির্জা দুই দেশের সীমান্ত এলাকা শিলিগুড়ি করিডর চিকেন নেক বা মোরগকণ্ঠ দেখতে যাবেন বলেও খবর রয়েছে।


```