Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়িশায় হাওড়ার তৃণমূল বিধায়কের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিধায়কের গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর গাড়ির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়, আর রাধাকান্তের বাইক কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়।

ওড়িশায় হাওড়ার তৃণমূল বিধায়কের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

গৌতম চৌধুরী

শেষ আপডেট: 9 July 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালেশ্বর (Odisha Balasore) জেলার সিমুলিয়া থানার অন্তর্গত জামুজহাদি চক-এর কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা। হাওড়ার তৃণমূল বিধায়ক (Howrah TMC MLA) গৌতম চৌধুরীর (Gautam Choudhuri) গাড়ির ধাক্কায় (Car Accident) প্রাণ গেল এক যুবকের। মৃত ব্যক্তির নাম রাধাকান্ত লেনকা, পেশায় বিদ্যালয়ের পিয়ন, বাড়ি সজনপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গাড়ি করে পুরী (Puri) থেকে ফিরছিলেন হাওড়া (উত্তর) কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী ও তাঁর পরিবার। এনএইচ-১৬-এ বাইকে করে যাচ্ছিলেন রাধাকান্ত। আচমকাই বিধায়কের গাড়ি ধাক্কা মারে তাঁর বাইকে। ছিটকে পড়েন রাধাকান্ত। সঙ্গে সঙ্গেই তাঁকে সিমুলিয়া কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিধায়কের গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর গাড়ির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়, আর রাধাকান্তের বাইক কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। পরে সিমুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায়। বিধায়ক ও তাঁর পরিবার নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। পুলিশ গাড়িটিকে আটক করেছে এবং সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "ঘটনাটি নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে এখনই কাউকে গ্রেফতার করা হয়নি। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।" ঘটনার পর সংশ্লিষ্ট জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, বিধায়কের গাড়ি দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি বা অন্য কোনও ট্রাফিক নিয়ম ভাঙা হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে বিধায়ক গৌতম চৌধুরীকে হাওড়া সদরের সভাপতিও করেছিল দল।  


```