Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'এক্সএক্সএক্স বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া', নাম গোপন রেখে সুপ্রিম কোর্টে আবেদন বিচারপতি বর্মার

আইনি জগতে ‘এক্সএক্সএক্স’ পরিচয় গোপন রাখার পরিচিত একটি পদ্ধতি হলেও সাধারণত এটি ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার ব্যক্তি, কিশোর বা নাবালকদের মামলায় ব্যবহৃত হয়। 

'এক্সএক্সএক্স বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া', নাম গোপন রেখে সুপ্রিম কোর্টে আবেদন বিচারপতি বর্মার

বিচারপতি বর্মা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 July 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: এক অস্বাভাবিক আইনি পদক্ষেপ! বিচারপতি যশবন্ত বর্মা (Justice Yashwant Varma) নিজের পরিচয় গোপন রেখে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানিয়েছেন, যেখানে তিনি একটি তদন্ত কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন— যারা তাঁর অপসারণের সুপারিশ করেছে।

সোমবারের জন্য সুপ্রিম কোর্টের কজলিস্টে মামলাটি তালিকাভুক্ত হয়েছে "এক্সএক্সএক্স বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া" নামে। এখানে ‘এক্সএক্সএক্স’ (XXX) আসলে বিচারপতি বর্মাকেই নির্দেশ করছে। তিনি আবেদন করেছেন, যাতে তাঁর নাম জনসমক্ষে প্রকাশ না পায় এবং পরিচয় গোপন রাখা হয়।

আইনি জগতে ‘এক্সএক্সএক্স’ পরিচয় গোপন রাখার পরিচিত একটি পদ্ধতি হলেও সাধারণত এটি ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার ব্যক্তি, কিশোর বা নাবালকদের মামলায় ব্যবহৃত হয়। এই প্রেক্ষিতে একজন হাইকোর্টের বিচারপতির পক্ষে এই পন্থা নেওয়া যথেষ্ট ব্যতিক্রমী।

আবেদনপত্রে বিচারপতি বর্মা জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হওয়ার পর তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছিল। তিনি দাবি করেছেন, যদি তাঁর পরিচয় গোপন না রাখা হয়, তবে তিনি "অপূরণীয় ক্ষতি" এবং "অসামান্য ক্ষতির" মুখে পড়বেন।

তাঁর যুক্তি, একজন বর্তমান বিচারপতির বিরুদ্ধে পরিচালিত "ইন-হাউস" তদন্ত প্রক্রিয়া গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এবং যেহেতু এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণিত হয়নি, তাই তাঁর পরিচয় প্রকাশিত হলে সম্মান ও সামাজিক মর্যাদায় গুরুতর আঘাত আসবে।

প্রসঙ্গত, বিচারপতি বর্মার বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর এই পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই বিচার বিভাগীয় মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।


```