Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অর্ডার করা ডিমের ভেতর নড়ছে পোকা! জেপ্টো-বিগবাস্কেটের পর Blinkit-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

শুধু তাই নয়, প্যাকেট খুলে দেখা যায়, বেশ কিছু প্যাকেটজাত খাবারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে।

অর্ডার করা ডিমের ভেতর নড়ছে পোকা! জেপ্টো-বিগবাস্কেটের পর Blinkit-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 31 October 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় কুইক-কমার্স অ্যাপ ব্লিঙ্কিট (Blinkit) থেকে অর্ডার করা ডিমের ভিতর মিলল জ্যান্ত পোকা (worms found in eggs)! ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এখন এই ব্যস্ততার যুগে সবাই যখন চটজলদি ডেলিভারিতেই ভরসা রাখছেন - সেখানে প্রশ্ন উঠছে, অনলাইন গ্রোসারি ডেলিভারির (Online grocery delivery) ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ (food safety and quality) কোথায় দাঁড়িয়ে?

ঘটনাটি মুম্বই সংলগ্ন বিরার অঞ্চলের। বিরারের বাসিন্দা শুভম এম.জি. Blinkit অ্যাপ থেকে খাবারদাবার ও ডিম অর্ডার করেন। অর্ডারের কয়েক মিনিটের মধ্যেই জিনিসপত্র পৌঁছে যায় তাঁর দরজায়। কিন্তু প্যাকেট খুলে শুভম দেখেন, বেশ কিছু প্যাকেটজাত খাবারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। আরও বড় ধাক্কা আসে কিছুক্ষণের মধ্যেই - ডিম ভাঙতেই দেখা যায়, তার ভিতরে নড়াচড়া করছে জ্যান্ত পোকা (লার্ভা)!

ঘটনায় ক্ষুব্ধ শুভম সঙ্গে সঙ্গেই স্থানীয় Blinkit স্টোরে গিয়ে ম্যানেজমেন্টের কাছে জবাব চান। স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দোকানের ম্যানেজার ভুল স্বীকার করে জানান, পণ্যগুলির মেয়াদ সত্যিই পেরিয়ে গিয়েছিল।

এই স্বীকারোক্তির পর ক্ষোভ আরও বাড়ে। স্থানীয়দের অভিযোগ, “মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা সরবরাহ শুধু অসাবধানতা নয়, এটা স্পষ্টভাবে ভোক্তাদের প্রতি অবহেলা।” অনেকেই প্রশ্ন তুলেছেন, মেয়াদ পেরোনো খাদ্যসামগ্রী কীভাবে গ্রাহকদের কাছে পাঠানো হল?

ঘটনাটি ঘিরে বিরার জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। অনলাইন গ্রোসারি সার্ভিসের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন খাদ্যমান নিয়ন্ত্রণ নিয়ে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, এমন ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা এই পরিষেবাগুলির উপর বিশ্বাস রাখি কারণ এগুলি দ্রুত ও সহজ। কিন্তু যদি মেয়াদোত্তীর্ণ বা পচা খাবার পাঠানো হয়, সেটা শুধু ভুল নয়, বিপজ্জনক।”

শুধু ব্লিঙ্কিট নয়, এর আগে জেপ্টো (Zepto) নামক অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপের (যার মূল সংস্থা Kiranakart Technologies Pvt. Ltd.) নামেও মারাত্মক সব অভিযোগ উঠে এসেছিল। এক্সপায়ারড খাবার এমনকী, খাবারে ফাঙ্গাস (ছত্রাক), রেফ্রিজারেশন নিয়ে সঠিক নিয়ম মেনে না চলা, ভেজা-নোংরা মেঝের ওপর খাবার রাখা ছাড়াও সংরক্ষণের অনিয়ম-সহ নানা অভিযোগ আসে।

মুম্বইয়ের ধারাভি অঞ্চলের গুদামে খাদ্য সুরক্ষা সংক্রান্ত এইসব নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির ফুড বিজনেস লাইসেন্স স্থগিতও করেছিল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।

বাদ যায়নি জনপ্রিয় ডেলিভারি অ্যাপ বিগবাস্কেট-ও। কলকাতায় একজন অভিযোগ জানান, অর্ডার করা একটি বেবিফুডের কৌটো থেকে নাকি ‘ফিনাইলের মতো’ গন্ধ পাওয়া গেছে।

এই ঘটনায় আবারও সামনে এসেছে প্রশ্ন, ভারতের দ্রুত বেড়ে চলা quick-commerce পরিষেবাগুলিতে আদৌ কি যথেষ্ট মাননিয়ন্ত্রণ আছে? খাদ্য নিরাপত্তা যাচাইয়ের দায় কতটা নিচ্ছে এই সংস্থাগুলি? সূত্রের খবর, প্রশাসন এখন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং Blinkit-এর বিরুদ্ধে কোনও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা বিবেচনা করছে।


```