Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাশ্মীরের বিকাশে বাধা দিলে মোদীর মোকাবিলা করতে হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পহলগাম কাণ্ডের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে পা রাখলেন এবং জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরের বিকাশে বাধা দিলে মোদীর মোকাবিলা করতে হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 6 June 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের ঠিক একমাসের মাথায় শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরায় এক অনুষ্ঠানে পহলগামে জঙ্গিহানা নিয়ে পাকিস্তানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফায়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহলগাম কাণ্ডের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে পা রাখলেন এবং জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। জঙ্গি মদতদাতা পাকিস্তান এখানে শুধু হামলাই চালায়নি, তারা ইনসানিয়াত (মানবতাবাদ) ও কাশ্মীরিয়তের (কাশ্মীরি সংস্কৃতি) উপর আঘাত হেনেছে। মোদী এদিন বার্তা দেন যে, এরপর থেকে কাশ্মীরের বিকাশে বাধা দেবে যারা, তাদের মোদীর মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যখন কাশ্মীর নবরূপে জেগে উঠেছিল। এখানে পর্যটকরা আসতে শুরু করেছিলেন। তখনই জঙ্গিরা পর্যটন ব্যবসাকে খতম করার লক্ষ্যে বেছে বেছে পর্যটকদেরই খুন করেছে। তাদের আরও উদ্দেশ্য ছিল, এই বিভাজনের রাজনীতি করে দেশজুড়ে অশান্তি পাকানোর। পাকিস্তানের সাধারণ মানুষ খুবই দরিদ্র। দুর্ভাগ্য যে, তাতেও আমাদের পড়শি দেশ মানবতা বিরোধী।

কাশ্মীরের মানুষের বেঁচে থাকার রসদই হচ্ছে পর্যটন। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের মানুষকে এগিয়ে আসার ডাক দিয়ে মোদী বলেন, পাকিস্তানের চক্রান্ত ভেস্তে দিতে রুখে দাঁড়ান। পাকিস্তান ও গোটা বিশ্বের কাছে এই বার্তা ছড়িয়ে দিন যে, আমরা কত ঐক্যবদ্ধ রয়েছি। অপারেশন সিঁদুর শুধু সেনাবাহিনীর একার নয়, গোটা দেশের মানুষের কৃতিত্ব।

আজ ৬ জুন। ঘটনাচক্রে আজ থেকে ঠিক একমাস আগে এই দিনেই পাকিস্তানের জঙ্গিদের মাথায় বাজ ভেঙে পড়েছিল। এরপর থেকে যখনই পাকিস্তান অপারেশন সিঁদুরের নাম শুনবে, ওদের লজ্জার পরাজয়ের কথা মনে পড়ে যাবে। পাকিস্তানের সেনাবাহিনী কিংবা জঙ্গিরা কোনওদিন ভাবতেও পারেনি, ভারত তাদের সীমানা ডিঙিয়ে গিয়ে মেরে আসবে। বছরের পর বছর ধরে যে সন্ত্রাসবাদের জাল তারা বিছিয়েছিল, তা কয়েক মিনিটে ধুলোয় মিশে যাবে, তা ভাবতেও পারেনি জঙ্গি দলগুলি ও তাদের মদতদাতা পাকিস্তান।


```